গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা অবনতি হয়েছে। গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারের সমন্বয়ক ডা. মুহিব উল্লাহ খোন্দকার এই তথ্য জানান।
মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, ডা. জাফরুল্লাহ চৌধুরী কভিড ১৯ পরবর্তী সেকেন্ডারি নিউমোনিয়ায় ভুগছেন। সপ্তাহে তিনবার ডায়ালাইসিস নির্ভর, বিকল কিডনি রোগী হিসাবে দীর্ঘ একমাস রোগে ভোগার কারণে শরীর খুবই দুর্বল। স্বরযন্ত্রে প্রদাহের কারণে বর্তমানে কথা বলা নিষেধ। আল্লাহর অশেষ রহমত, দেশের হাজারো মানুষের দোয়া এবং সীমাহীন মানসিক দৃঢ়তায় তিনি রোগের সাথে লড়ে যাচ্ছেন।
গতকাল সোমবার তাকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ দেখে গিয়েছেন জানিয়ে ডা. মুহিব উল্লাহ বলেন, ‘ডা. এবিএম আবদুল্লাহ প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন এবং ওনার অবস্থার অগ্রগতি সম্পর্কে নিয়মিতভাবে জানাতে বলেছেন।
ডা. মুহিব উল্লাহ বলেন, ‘জিআর কভিড ১৯ র্যাপিড এন্টিবডি কিট’- নিবন্ধন না পাওয়ায় ডা. জাফরুল্লাহ খুবই বিষণ্ণ, তবে ওষুধ প্রশাসন ও বিএসএমএমইউ কিটের উন্নয়নে সহায়তা করবে জানতে পেরে উনি ধন্যবাদ জানিয়েছেন। গণস্বাস্থ্য আরএনএ বায়োটেক লি. কিটের আরও উন্নত সংস্করণ তৈরি করেছে। উনি আশাবাদ প্রকাশ করেছেন শিগগিরই কিটটি নিবন্ধন পাবে এবং শিগগিরই বিএসএমএমইউ এন্টিজেন কিটের পরীক্ষার কাজও শুরু করবে।
গণস্বাস্থ্য নগর হাসপাতালে কভিড-১৯ রোগীদের জন্য শিগগিরই ১৫ শয্যার একটি আইসিইউ চালু করতে যাচ্ছে বলে জানান গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারের সমন্বয়ক। এই আইসিইউ এর জন্য ডা. জাফরুল্লাহ অসুস্থতার মধ্যেও অর্থ জোগাড় করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, সার্বিক কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছেন।
উনি সবার দোয়াও চেয়েছেন এবং উনার স্বপ্ন বাস্তবায়নে দেশের অবস্থাপন্নদের সহায়তা চেয়েছেন বিবৃতিতে জানান ডা. মুহিব উল্লাহ খোন্দকার।
More Stories
নিজেরসহ পরিবারের সবার ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করলেন আসিফ মাহমুদ
নিজেরসহ পরিবারের অন্য সদস্যদের ব্যাংক স্টেটমেন্ট তুলে ধরেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ...
সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল
সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির সব অভিযোগ অস্বীকার করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। বুধবার রাতে...
ইরান-মধ্যপ্রাচ্যে যুদ্ধ: প্রবাসীদের খোঁজ-খবর নিলেন প্রধানমন্ত্রী
ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের ঘটনায় সেখানে বসবাসরত বাংলাদেশিদের বিষয়ে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা...
ফেব্রুয়ারিতে প্রবাসী আয় এলো ৩ বিলিয়ন ডলার
পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এর ধারাবাহিকতায় সদ্য সমাপ্ত...
কলকাতা থেকে দেশে এলো সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ
টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের (৬৯) মরদেহ কলকাতা থেকে দেশে ফেরত আনা...
প্রবাসীর বাড়ির তত্ত্বাবধায়কের কাণ্ড : সিলেটে চুরির গরুতে ইফতার মাহফিল, জানাজানির পর মূল্য পরিশোধ
সিলেটের ওসমানীনগরে চোরাই গরু দিয়ে যুক্তরাজ্য বিএনপি কর্মীর বাড়িতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিষয়টি জানাজানি হলে বিএনপির ওই কর্মী গরুর...
