সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি নিজেই শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন।
বর্তমানে এলজিআরডি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বে থাকা খন্দকার মোশাররফ বলেন, ‘তিন দিন আগে করোনা পরীক্ষার প্রতিবেদন পজেটিভ এসেছে। এখন চিকিৎসকের পরামর্শে ফরিদপুরের বাসায় চিকিৎসা নিচ্ছি।’
তিনি সুস্থতার জন্য সবার দোয়া চেয়েছেন।
খন্দকার মোশাররফ ২০০৯ সালে গঠিত আওয়ামী লীগ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ছিলেন। পরে গত সরকারের আমলে তিনি এলজিআরডিমন্ত্রী হন। তিনি ফরিদপুর থেকে নির্বাচিত সংসদ সমস্য।
এদিকে, দেশে নতুন করে আরও তিন হাজার ২৪৩ জনের শরীরে মহামারি করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন আরও ৪৫ জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন।
তার দেয়া তথ্য অনুযায়ী, দেশে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ পাঁচ হাজার ৫৩৫ জন। সেই সাথে মারা গেছেন মোট এক হাজার ৩৮৮ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪৫ জনের মধ্যে পুরুষ ৩২ এবং নারী ১৩ জন। মোট আক্রান্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩২ শতাংশ।
দেশে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৪৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন আরও দুই হাজার ৭৮১ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৯৪৫ জন।
More Stories
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,...
রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ করে গ্রেফতার করতে হবে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিস্টের দোষর রাষ্ট্রপতি চুপ্পুকে (মোহাম্মদ সাহাবুদ্দিন) অতি দ্রুত অভিশংসনের মাধ্যমে অপসারণ করে...
হাদি হত্যার আসামিদের ফেরত পাঠানো নিয়ে যা বলল ভারত
ভারতের রাজধানী নয়াদিল্লিতে বৃহস্পতিবার (১২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে অনুষ্ঠিত হয়েছে। ব্রিফিংয়ে বরাবরের উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র...
সমৃদ্ধ, নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘ফ্যাসিবাদের নির্মমতার শিকার অসংখ্য মানুষের কান্না আর হাজারো প্রাণের আত্মত্যাগের মধ্য দিয়ে সত্যিকার...
রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি : জামায়াত আমির
রাষ্ট্রপতির ভাষণ বর্জন করে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাষ্ট্রপতির তিন অপরাধে তার ভাষণ বর্জন করা...
