ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরসহ তার সংগঠনের ৪০ জনকে মুঠোফোনে ম্যাসেজ পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
হুমকির ঘটনায় বুধবার শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নুরুল হক নুর৷
জিডিতে নুর উল্লেখ করেন, ‘একটি অপরিচিত মোবাইল নম্বর থেকে সোমবার (১৫ জুন) মধ্যরাতে তিনটি ম্যাসেজ দিয়ে তাকে হুমকি দেওয়া হয়েছে। একই মোবাইল নম্বর থেকে ভিপি নুরের সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদেরও ৪০ জন নেতার মোবাইলে একই ম্যাসেজ এসেছে।’
জিডিতে আরও উল্লেখ করা হয়, এর আগেও ১১ বার নুর বিভিন্ন হামলার শিকার হয়েছেন।
মঙ্গলবার রাতে নুরের ফেসবুক আইডিতে একটি পোস্ট করে নুর এই ঘটনাটির বিস্তারিত জানিয়েছেন।
নুরের দায়ের করা জিডির তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) রচই হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এসআই বলেন, ‘ভিপি নুরসহ ৪০ জনকে মোবাইলে হত্যার হুমকি দেওয়া হয়েছে, এমন অভিযোগে একটি জিডি দায়ের করেছেন নুর। জিডির তদন্ত করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।’
More Stories
মারা গেছেন সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ
সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই। রোববার (১২ এপ্রিল) বিকেল ৫টা ৫০ মিনিটে রাজধানীর...
আবারও ফ্যাসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে সরকার: জামায়াত আমির
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, সরকার আবারও ফ্যাসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে,...
জামিনে মুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী
জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। এর আগে সকালে জুলাই আন্দোলনের...
ক্ষমতার স্বাদ পেয়ে জনগণের কথা ভুলে গেছে বিএনপি: নাহিদ ইসলাম
ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের কথা ভুলে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ...
জয়শঙ্করের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা
সাম্প্রতিক ভারত সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক...
তেল আছে শুধু সংসদে, বাংলাদেশে নাই: জামায়াতের আমির
দেশে জ্বালানি তেলের তীব্র সংকটের অভিযোগ তুলে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান বলেছেন, “এনার্জিতে এখন হাহাকার।...
