নতুন করে করোনা সংক্রমণের আতঙ্ক তৈরি হয়েছে চীনে। ইতিমধ্যে দ্বিতীয় দফা সংক্রমণ ঠেকাতে রাজধানী বেইজিংয়ে বেশ কিছু এলাকায় লকডাউন আরোপ করা হয়েছে।
সোমবার স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে বিবিসি জানায়, নতুন করে আরও ৩৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে দেশটিতে। স্থানীয়ভাবে তাদের মধ্যে সংক্রমণ ঘটেছে।
আক্রান্তদের অধিকাংশ বেইজিংয়ের বাসিন্দা। ফলে দেশটিতে নভেল করোনাভাইরাস দ্বিতীয় দফা আঘাত হানার সম্ভাবনাটি খুবই বাস্তব বলে স্থানীয় সংবাদপত্রগুলো জানিয়েছে।
আগের দিন ৫৭ জন নতুন কভিড-১৯ রোগী শনাক্ত হয় চীনে। এপ্রিলের ১৩ তারিখের পর একদিনের হিসাবে দেশটিতে এত রোগী এই প্রথম। যাদের অধিকাংশই বেইজিংয়ের।
এদিকে দ্বিতীয় দফায় করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে রাজধানীর বিভিন্ন এলাকায় স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।
শহরের বিভিন্ন স্থানে বসানো হয়েছে চেকপয়েন্ট এবং বাসিন্দাদেরকেও করোনাভাইরাস পরীক্ষার আদেশ দেওয়া হয়েছে।
খেলাধুলা ও বিনোদন কেন্দ্রগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে। ব্যবস্থা করা হয়েছে সুপারমার্কেট ও অফিসগুলোতে তাপমাত্রা মাপার।
সরকারের একজন উর্ধ্বতন কর্মকর্তা বলছেন, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সেখানে আবারও যুদ্ধাবস্থা তৈরি হয়েছে।
চীনা ভাইস প্রিমিয়ার সান চুনলান সতর্ক করেছেন যে, বেইজিংয়ে নতুন করে মহামারী ছড়িয়ে পড়ার ঝুঁকি খুব বেশি। তিনি মানুষকে মাস্ক পরতে আহ্বান জানান। অনেক মানুষ মাস্ক পরার প্রতি সচেতন না বলেও মন্তব্য করেন তিনি।
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাসের সংক্রমণ। প্রাণঘাতী এই ভাইরাস বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করে অল্প সময়েই।
করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে এরই মধ্যে প্রাণ হারিয়েছেন ৪ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ। আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮০ লাখ ৩২ হাজার।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
