সংযুক্ত আরব আমিরাতে দালাল চক্রের হাতে জিম্মি তিন বাংলাদেশি নারীকে উদ্ধার করা হয়েছে। গোপনে ফোন পেয়ে দেশটির ফুজাইরা শহর থেকে তাদের উদ্ধার করে দুবাইয়ে অবস্থিতি কনস্যুলেটের কর্মকর্তারা। উদ্ধার হওয়া নারীরা হলেন- ময়না বেগম, আলিয়া আকতার ও মনি আকতার।
বাংলাদেশ সমিতি ফুজাইরা ও চট্টগ্রাম প্রবাসী কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ কনস্যুলেট কর্মকর্তাদের সাথে উদ্ধার কাজে অংশ নেন।
উদ্ধার হওয়া নারীরা জানিয়েছেন, তিন মাসের ড্যান্স ভিসা নিয়ে আজিম নামের এক দালালের মাধ্যমে বাংলাদেশ থেকে আরব আমিরাতে আসেন তারা। ওই দালাল প্রতি মাসে বাংলাদেশি ৫০ হাজার টাকা বেতনের প্রলোভন দেখিয়ে সে দেশে আনে তাদের।
এমনকি বিশ্বস্ততা অর্জনের জন্য অগ্রিম ৪০ হাজার টাকাও দেয় দালাল আজিম। পরে আমিরাতে আসার পর কথামতো কাজ না দিয়ে নাজিম ও আলমগীর নামের আরো দুই সহযোগীসহ ওই নারীদের মারধোর করে অনৈতিক কাজে বাধ্য করেন তিনি। এসব কাজ করতে না পারলে ওই নারীদের হত্যারও হুমকি দেয় দালাল চক্রটি।
বাধ্য হয়ে ওই নারীরা দুবাই কনস্যুলেটে গোপনে ফোন করে তাদের উদ্ধার করতে অনুরোধ করেন। পরে কনস্যুলেটের কর্মকর্তারা তাদের উদ্ধার করেন।
ওই নারীদের অভিযোগ, তিন মাসের কথা বলে আমিরাতে নিয়ে আসলেও সাত মাস পার হওয়ার পরও দালাল চক্রটি তাদেরকে দেশে যেতে দিচ্ছে না।
তারা আরো জানিয়েছেন, মিথ্যা কথা বলে প্রলোভন দেখিয়ে প্রতি মাসে শত শত মেয়েদের নিয়ে এসে তাদের জীবন ধ্বংস করে দিচ্ছে এ চক্রটি। তাই কোনো মেয়েকে এ ধরনের ভিসা নিয়ে আমিরাতে না আসার অনুরোধ করেন ভুক্তভোগী নারীরা।
এর পাশাপাশি তাদেরকে দ্রুত দেশে পাঠাতে সরকারের প্রতি আহ্বান জানান ভুক্তভোগী এই নারীরা।
More Stories
স্টুডেন্ট ভিসায় ধাক্কা, অর্ধেকের বেশি প্রত্যাখ্যান বাংলাদেশি আবেদন
অস্ট্রেলিয়ায় পড়তে যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পরিস্থিতি দিন দিন কঠিন হয়ে উঠছে। দেশটিতে স্টুডেন্ট ভিসা পাওয়ার হারে ধস নেমেছে।...
বৈরুতের ১৪টি এলাকা থেকে বাংলাদেশিদের নিরাপদ দূরত্বে যাওয়ার নির্দেশ
লেবানন প্রবাসী বাংলাদেশিদের বৈরুতের ১৪টি এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক জরুরি সতর্কবার্তায়...
শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান : জর্জিয়া অঙ্গরাজ্য থেকে বিশেষ সম্মাননা
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিশেষ রেজ্যুলেশন প্রদান করা হয়েছে।...
শিগগিরই কুয়েত-সৌদি হয়ে ঢাকায় ফ্লাইট চলাচল শুরু
মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের মধ্যে শিগগরিই কুয়েত থেকে সৌদি আরব হয়ে ঢাকায় নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হবে বলে আশাবাদ জানিয়েছে কুয়েতস্থ বাংলাদেশের...
লস এঞ্জেলেস কনস্যুলেটে মুক্তিযোদ্ধাদের অবমাননা: প্রবাসে নতুন বিতর্ক
লস এঞ্জেলেসে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট লস এঞ্জেলেস-কে ঘিরে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত...
লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে সাগরে প্রাণ গেলো সুনামগঞ্জের ৫ যুবকের
লিবিয়া থেকে নৌকাযোগে সাগর পাড়ি দিয়ে গ্রীসে যাওয়ার পথে সুনামগঞ্জের একই গ্রামের ৩ জনসহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায়...
