যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক কৃষ্ণাঙ্গ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সময় বুধবার ক্যালিফোর্নিয়ার পামড্যালে ২৪ বছর বয়সী রবার্ট ফুলার নামের ওই কৃষ্ণাঙ্গ যুবকের মরদেহ একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এ বিষয়ে শুক্রবার মার্কিন পুলিশের পক্ষ থেকে বলা হয় যে আত্মহত্যা করে থাকতে পারেন রবার্ট ফুলার। কিন্তু এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, পুলিশ কোন তদন্ত না করেই এটিকে আত্মহত্যা বলে চালিয়ে দিচ্ছে।
গত ২৫ মে পুলিশি হেফাজতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর আরেক কৃষ্ণাঙ্গ যুবক রবার্ট ফুলারের অস্বাভাবিক মৃত্যুতে ফের যুক্তরাষ্ট্রের পরিস্থিতি উত্তাল হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
লস অ্যাঞ্জেলেস পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা রবার্ট ফুলারের মৃত্যু নিয়ে তদন্ত করছে। শুক্রবার ক্যালিফোর্নিয়ার পুলিশ কর্মকর্তা ক্যাপ্টেইন রন শ্যফফার বলেন, পরিস্থিতি বিবেচনায় মনে হচ্ছে যে সে আত্মহত্যা করেছে। পুলিশের পক্ষ থেকে এমন বক্তব্য দেয়ার পর অনেকেই এর প্রতিবাদ জানিয়েছেন। স্থানীয় অনেকেই পুলিশকে সত্য বলার আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে #জাস্টিসফররবার্টফুলার লিখে প্রতিবাদ জানিয়েছেন এবং এই মৃত্যুর বিষয়ে তদন্তের আহ্বান জানিয়েছেন।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
