যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই নির্বাচনী প্রচারণা চালাতে জনসভার আয়োজন করতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু আবার বলছেন, এই জনসভা থেকে কেউ করোনায় আক্রান্ত হলে তার দায় নেবেন না তিনি।
এজন্য কেউ যাতে পরে অভিযোগ জানাতে না পারে সেজন্য অংশগ্রহণকারীদের থেকে আগেভাগে দায়মুক্তিপত্রে স্বাক্ষর নিচ্ছে ট্রাম্পের প্রচারণা শিবির।
সমাবেশে অংশগ্রহণে ইচ্ছুকদের উদ্দেশে বলা হয়েছে, ‘এখানে রেজিস্ট্রার করার সঙ্গে আপনি স্বীকার করছেন, সমাবেশ থেকে কেউ করোনায় সংক্রমিত হলে ট্রাম্প বা তার কোনো অনুমোদিত পরিচালক, কর্মকর্তা, কর্মচারী, এজেন্ট, ঠিকাদার, বা কোনো স্বেচ্ছাসেবী সংস্থা এর জন্য দায়বদ্ধ থাকবে না।’
ট্রাম্পের ব্যক্তিগত ওয়েবসাইটে শুক্রবার এই বার্তা দেয়া হয়েছে।
আমেরিকায় করোনাভাইরাসে সংক্রমণ ২১ লাখ ছাড়িয়েছে। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, সেপ্টেম্বরেই মৃত্যু ২ লাখ ছাড়িয়ে যেতে পারে।
এসব নিয়ে অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনো মাথাব্যথা নেই। তিনি তার নির্বাচনী সভার প্রস্তুতি নিচ্ছেন।
এর আগে তিনি বলেছিলেন, ‘আমেরিকায় মৃত্যু এক লাখের আশপাশে থেমে যাবে।’ তবে তা যে মিলবে না, তা এখনই বলে দিচ্ছে উচ্চ মহল। আপাতত মৃত্যু ১ লাখ ১৬ হাজার ছাড়িয়েছে।
More Stories
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
