রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের (বিএসএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা মোহাম্মদ নাসিমের অবস্থা অবনতির পথে।
বৃহস্পতিবার তাকে দেখতে যান তারই চিকিৎসায় গঠিত ১৩ সদস্যের মেডিকেল বোর্ডের প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য ও প্রখ্যাত নিউরো সার্জন অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। নাসিমকে দেখে এসে তিনি গণমাধ্যমে তার মন খারাপ হওয়ার কথা জানান।
ডা. কনক কান্তি বলেন, ‘উনার (মোহাম্মদ নাসিম) অবস্থা আজ আরও খারাপ। মনটা আরও খারাপ হয়ে গেল। আজ দুপুরে উনাকে দেখতে গিয়েছিলাম। উনার ব্লাড প্রেশার ও পালস আগে ওষুধে নিয়ন্ত্রণ করা সম্ভব হলেও এখন নিয়ন্ত্রণে থাকছে না; কখনো বাড়ছে, কখনো কমছে। ব্লাড প্রেশার ও পালসের সঙ্গে হার্টের কার্যকারিতার নিবিড় সম্পর্ক থাকায় শারীরিক অবস্থার অবনতি হচ্ছে।’
বিএসএমএমইউর উপাচার্য আরও বলেন, ‘পরিবারের সদস্যরা তাকে সিঙ্গাপুরে নিয়ে চিকিৎসার জন্য মেডিকেল বোর্ডের সুপারিশসহ চিকিৎসা সংক্রান্ত সব কাগজপত্র দেশটিতে পাঠিয়েছিলেন। কিন্তু হঠাৎ করে অবস্থার অবনতি হওয়ায় পরিবারের সদস্যরা এই মুহূর্তে দেশের বাইরে পাঠানোর বিষয়টি স্থগিত রেখেছেন। এছাড়া সিঙ্গাপুর হাসপাতাল কর্তৃপক্ষও তেমন কিছু জানায়নি। এয়ার অ্যাম্বুলেন্সে করে নিতে হলে সেই রকম প্রস্তুতি নিয়ে তবেই যেতে হবে। তবে এমন অবস্থায় তার পরিবারও এ মুহূর্তে পাঠাতে চাইছেন না।’
More Stories
লাশের ওপর দিয়ে নির্বাচনে জয়ী হতে চাচ্ছেন তারা: নাহিদ ইসলাম
ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...
তোর কার্ড তুই নে, চাঁদাবাজি ছেড়ে দে: হান্নান মাসউদ
বাড়িতে বাড়িতে ফ্যামিলি কার্ড বিতরণকে ‘ভাওতাবাজি’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী হান্নান...
ভারতীয় মিডিয়া ও আওয়ামী লীগ পরিকল্পিতভাবে অপতথ্য ছড়াচ্ছে: শফিকুল আলম
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ভারতের অনেক গণমাধ্যম বাংলাদেশ নিয়ে কখনোই সঠিক তথ্য প্রকাশ করেনি। এমনকি ভারতের সর্বাধিক...
লন্ডন থেকে এসে উনি কে কাফের, কে মোনাফেক ফতোয়া দিচ্ছেন: গোলাম পরওয়ার
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে খুলনা-৫ আসনের জামায়াত মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি চেয়ারম্যান...
নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকারের সামনে পাঁচটি প্রধান চ্যালেঞ্জ দেখা যাচ্ছে। এর মধ্যে রয়েছে সংস্কারের মাধ্যমে ভঙ্গুর প্রতিষ্ঠান...
আমেরিকা-ভারতের গোলামি করতে চায় জামায়াত: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, জামায়াতে ইসলামী ইসলামের নামে মিথ্যাচার করছে। মুখে ইসলামের...
