করোনার সংকট শুরু হওয়ার পর থেকে ছাত্রলীগের মানবিক কাজে সন্তুষ্ট আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কৃষকের ধান কেটে ঘরে তুলে দেওয়া এবং করোনায় আক্রান্ত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি, খাদ্য সহায়তা প্রদান এবং করোনায় মৃতদের দাফন কাজে অংশ নেওয়ায় আবারও ছাত্রলীগের ভূঁয়সী প্রশংসা করলেন তিনি। একই সঙ্গে কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগসহ সহযোগী সংগঠনের প্রশংসা করেন সরকার প্রধান।
বুধবার বিকালে জাতীয় সংসদ অধিবেশন চলাকালে শোক প্রস্তাব বক্তব্যে প্রসঙ্গে ক্রমে সংসদ নেতা শেখ হাসিনা বলেন, করোনার সংকট শুরু হওয়ার পর থেকে যখন শ্রমিক সংকট চলছিল, তখন আমি ছাত্রলীগকে নির্দেশ দিলাম ধান কাটতে। ছাত্রলীগের ছেলেরা কৃষকের ধান কাটতে মাঠে নেমে যায়। তাদের সঙ্গে সঙ্গে কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের নেতাকর্মীরা কৃষকের পাশে দাঁড়িয়েছেন। তারা ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছেন।
মানবিক কাজের প্রশংসা করে শেখ হাসিনা আরও বলেন, করোনায় যখন কেউ মারা যায়, দেখা যায় অনেক আপনজন-আত্মীয় স্বজন লাশ ফেলে রেখে চলে যায়। সেই লাশ নিয়ে এসে ছাত্রলীগের ছেলেরা দাফন করছে। করোনায় আক্রান্ত ব্যক্তিদের নিয়ে এসে হাসপাতালে ভর্তি করছে। খাদ্য দিয়ে সহায়তা করছে। পরিবার আত্মীয়-স্বজন যেখানে ছুয়ে দেখে না, তখন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের এই মানবিক কাজগুলোতে আমি খুব আশাবাদী। মানুষের ভেতরে যে গুণাবলি ফিরেছে এটাই তার প্রমাণ। আমার দলের নেতাকর্মীরা সেই মানবিক কাজটিই করে যাচ্ছে।
More Stories
ইরান-মধ্যপ্রাচ্যে যুদ্ধ: প্রবাসীদের খোঁজ-খবর নিলেন প্রধানমন্ত্রী
ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের ঘটনায় সেখানে বসবাসরত বাংলাদেশিদের বিষয়ে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা...
ফেব্রুয়ারিতে প্রবাসী আয় এলো ৩ বিলিয়ন ডলার
পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এর ধারাবাহিকতায় সদ্য সমাপ্ত...
কলকাতা থেকে দেশে এলো সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ
টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের (৬৯) মরদেহ কলকাতা থেকে দেশে ফেরত আনা...
প্রবাসীর বাড়ির তত্ত্বাবধায়কের কাণ্ড : সিলেটে চুরির গরুতে ইফতার মাহফিল, জানাজানির পর মূল্য পরিশোধ
সিলেটের ওসমানীনগরে চোরাই গরু দিয়ে যুক্তরাজ্য বিএনপি কর্মীর বাড়িতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিষয়টি জানাজানি হলে বিএনপির ওই কর্মী গরুর...
জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রী, দেখাগেলো যে চিত্র
জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানে সঙ্গে তিনি এক টেবিলে ইফতার...
রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের অনেক প্রত্যাশা: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশে নতুন করে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। দেশের গণতন্ত্রের জন্য মানুষ একযুগেরও...
