গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী নিজ হাতে খাবার খেতে পারছেন। তার জন্য স্থানীয় এবং বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে একটি অনলাইন মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
মঙ্গলবার এক বিবৃতিতে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. মামুন মুস্তাফিজ জানান, জাফরুল্লাহ চৌধুরীর সার্বিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
তিনি আরও বলেন, তাকে এখনও অক্সিজেন সাপোর্ট দিয়ে রাখা হয়েছে। তবে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতার অবস্থার অবনতি হয়নি। ডা. মামুন বলেন, ‘তিনি আগের চেয়ে ভালো অনুভব করছেন এবং আলহামদুলিল্লাহ তিনি নিজেই নিজের খাবার খাচ্ছেন’।
জাফরুল্লাহকে নিয়মিত ডায়ালাইসিস ও বুকের ফিজিওথেরাপিও দেওয়া হয়েছে বলে জানান তিনি।
বৃহস্পতিবার রাতে হঠাৎ শ্বাসকষ্ট হওয়ায় জাফরুল্লাহর অবস্থার কিছুটা অবনতি হয়। তারপর থেকে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্রে ব্রিগেডিয়ার অধ্যাপক ডা. মামুন মুস্তাফিজ ও অধ্যাপক ডা. নাজীবের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন তিনি।
মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ ২৫ মে গণস্বাস্থ্য কেন্দ্রের ল্যাবরেটরিতে উদ্ভাবিত র্যাপিড ডট ব্লট কিট দিয়ে পরীক্ষা করে আক্রান্তের ব্যাপারে জেনেছেন। চারদিন পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) একটি আরটি-পিসিআর পরীক্ষাতেও তার করোনভাইরাস শনাক্ত হয়।
এর আগে, মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ডা. জাফরুল্লাহ তার রোগ প্রতিরোধের সক্ষমতা বাড়ানোর জন্য তিনবার প্লাজমা থেরাপি নিয়েছেন।
More Stories
মারা গেছেন সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ
সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই। রোববার (১২ এপ্রিল) বিকেল ৫টা ৫০ মিনিটে রাজধানীর...
আবারও ফ্যাসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে সরকার: জামায়াত আমির
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, সরকার আবারও ফ্যাসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে,...
জামিনে মুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী
জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। এর আগে সকালে জুলাই আন্দোলনের...
ক্ষমতার স্বাদ পেয়ে জনগণের কথা ভুলে গেছে বিএনপি: নাহিদ ইসলাম
ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের কথা ভুলে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ...
জয়শঙ্করের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা
সাম্প্রতিক ভারত সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক...
তেল আছে শুধু সংসদে, বাংলাদেশে নাই: জামায়াতের আমির
দেশে জ্বালানি তেলের তীব্র সংকটের অভিযোগ তুলে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান বলেছেন, “এনার্জিতে এখন হাহাকার।...
