৭ জুন (রবিবার) ২০২০ সাঈফ কুতুবির ই-মেইলে কমিউনিটির উদ্দেশ্যে জানা যে- ২০১৮ সালের ১৩ অক্টোবর বালার সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট ইলেক্ট হিসেবে তিনি নির্বাচিত হন। সেই হিসেবে ৭ জুন ২০২০ থেকে আগামী ২০২২ পর্যন্ত বালার প্রেসিডেন্ট হিসেবে দাবী জানিয়ে নির্বাচন কমিশনকে শপথ গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন।
অপরদিকে, নির্বাচন কমিশনের প্রেসিডেন্ট ডা: সিরাজুল্লাহ ইতিপূর্বে ইমেইলে জানিয়েছেন, ৭ জুন বালার নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে একটি প্যানেল জমা পড়ায় এবং নির্বাচনের সময়সীমা উত্তীর্ণ হওয়ার পর কার্যকারী কমিটির নাম অফিসিয়ালী ঘোষণা করবেন।
উল্লেখ্য, উক্ত জমাকৃত প্যানেলে প্রেসিডেন্ট হিসবে আবু হানিফার নাম জমা পড়েছে এবং প্রেসিডেন্ট ইলেকট হিসেবে বর্তমান প্রেসিডেন্ট সৈয়দ এম হোসেন বাবু পুনরায় দাঁড়িয়েছেন।
এদিকে, আমেরিকান এসোসিয়েশন অব বাংলাদেশী ইঞ্জিনিয়ার্স এণ্ড আর্কিটেকট (এএবিইএ) এর প্রেসিডেন্ট ইলেকট শহীদ আলম জানান, নির্বাচিত প্রেসিডেন্ট ইলেক্ট স্বয়ংক্রিয়ভাবে দু বছর পর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করে এবং আমি আগামী বছর প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করব।
এখানে আরও উল্লেখ্য যে, বিগত বালার প্রেসিডেন্ট ও বর্তমান নির্বাচন কমিশনার ডা: সিরাজুল্লাহ ইতিপূর্বে বালাকে কেন্দ্র করে সাইফ কুতুবি সহ আরও তিনজনের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন। যার কোর্ট তারিখ করোনা আক্রমনের কারণে পিছিয়ে আগামী ১ সেপ্টেম্বর ২০২০ করা হয়েছে।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
