করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আওয়ামী লীগ সদস্য বদরউদ্দিন আহমদ কামরানের অবস্থা ‘অপরিবর্তিত’ রয়েছে। বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে (সিএমএইচ) ভর্তি আছেন।
কামরানকে প্লাজমা থেরাপি দেওয়ার প্রস্তুতি চলছে তবে এখনো পরিপূর্ণ প্লাজমা পাওয়া যায়নি।
সিলেট মহানগর যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক ও কামরান পরিবারের ঘনিষ্ঠজন মেহেদী কাবুল জানান, কামরানকে চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা শুরু করেছেন। তাকে প্লাজমা থেরাপি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে, প্লাজমা এখনো রেডি হয়নি।
জানা গেছে, গত শুক্রবার রাতে কামরানের করোনা রিপোর্ট পজিটিভ আসার পর শনিবার সকালে তিনি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন। রবিবার সকালে কামরানের পরিবারের পক্ষ থেকে তার শারীরিক অবস্থার অবনতির বিষয়টি ফোনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে জানানো হয়। তিনি বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবগত করেন। এরপর কামরানের জন্য এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে পররাষ্ট্রমন্ত্রীকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলেন প্রধানমন্ত্রী। এরই প্রেক্ষিতে কামরানের জন্য রবিবার বিকাল সোয়া ৬টার দিকে বিমানবাহিনীর একটি এয়ার অ্যাম্বুলেন্স ওসমানী বিমানবন্দরে এসে অবতরণ করে। পরে ৬টা ৩৮ মিনিটে সেটি ঢাকার উদ্দেশ্যে উড়াল দেয়।
এর আগে গত ২৭ মে কামরানের স্ত্রী আসমারও করোনাভাইরাস ধরা পড়ে। তিনি অনেকটা সুস্থ রয়েছেন এবং বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে পরিবার জানিয়েছে।
More Stories
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, নতুন করে দেশটাকে গড়ে...
একটি দল ভোটারদের এনআইডি-বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম
একটি দল বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এনআইডি কার্ড, ফোন নম্বর ও বিকাশ নম্বর সংগ্রহ করছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির স্থায়ী...
নির্বাচন ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ‘অন-অ্যারাইভাল ভিসা’ বন্ধ: পররাষ্ট্র উপদেষ্টা
আগামী মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টির চেষ্টা হতে পারে এবং হুট করে...
গণভোটে ‘না’ পাস হলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে: নাহিদ ইসলাম
গণভোটে ‘না’ পাস হলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার (১৩ জানুয়ারি)...
জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ
বিশেষ প্যারাস্যুট জাম্প অভিযানের মাধ্যমে একসঙ্গে সর্বাধিক ৫৪টি জাতীয় পতাকা উত্তোলনের গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে বাংলাদেশ। গিনেস কর্তৃপক্ষ রেকর্ডের বিষয়টি...
‘গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়াই বিএনপির সিদ্ধান্ত’
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়াই বিএনপির সিদ্ধান্ত বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।...
