পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এতে বাংলাদেশে প্রথম কোনো মন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হলেন। ৬ জুন, শনিবার কক্সবাজার ল্যাবের পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। শনিবার রাতে বান্দরবানের সিভিল সার্জন ডা. অং সুই প্রু মারমা বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন বলেন, ‘করোনা পরীক্ষার জন্য গত ৪ জুন মন্ত্রী বীর বাহাদুরের নমুনা কক্সবাজারের ল্যাবে পাঠানো হয়। আজ পরীক্ষার ফলাফলে তার করোনা পজিটিভ এসেছে। তার জ্বর ও কাশি রয়েছে। বান্দরবানের স্থানীয় চিকিৎসাব্যবস্থা তেমন উন্নত না হওয়ায় আগামীকাল তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত হয়েছে।’
চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ জানায়, বান্দরবান জেলায় নতুন করে আরো ৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে রয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং। গত ৩ জুন তার নমুনা সংগ্রহ করা হয়েছিল।
More Stories
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,...
রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ করে গ্রেফতার করতে হবে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিস্টের দোষর রাষ্ট্রপতি চুপ্পুকে (মোহাম্মদ সাহাবুদ্দিন) অতি দ্রুত অভিশংসনের মাধ্যমে অপসারণ করে...
হাদি হত্যার আসামিদের ফেরত পাঠানো নিয়ে যা বলল ভারত
ভারতের রাজধানী নয়াদিল্লিতে বৃহস্পতিবার (১২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে অনুষ্ঠিত হয়েছে। ব্রিফিংয়ে বরাবরের উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র...
সমৃদ্ধ, নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘ফ্যাসিবাদের নির্মমতার শিকার অসংখ্য মানুষের কান্না আর হাজারো প্রাণের আত্মত্যাগের মধ্য দিয়ে সত্যিকার...
রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি : জামায়াত আমির
রাষ্ট্রপতির ভাষণ বর্জন করে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাষ্ট্রপতির তিন অপরাধে তার ভাষণ বর্জন করা...
