যুক্তরাষ্ট্র থেকে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে বর্ণবাদবিরোধী আন্দোলন। কানাডায় বর্ণ বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে হাজার হাজার মানুষের সঙ্গে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও।
শুক্রবার (৫ জুন) কানাডার সংসদ ভবনের সামনে বিক্ষোভকারীদের ‘নো জাস্টিস = নো পিস’ র্যালিতে হঠাৎ উপস্থিত হয়ে চমকে দেন ট্রুডো। এসময় কালো মাস্ক পরেছিলেন তিনি এবং দেহরক্ষীরা ঘিরে ছিল তাকে। র্যালিতে হাঁটু গেড়ে বসে আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন তিনি। এসময় সমবেত জনতা তাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হয়ে প্রতিবাদ করার জন্য স্লোগান দেন।
পুলিশি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে অন্য বিক্ষোভকারীদের সঙ্গে তিনবার হাঁটু গেড়ে বসেন ট্রুডো। এরপর আন্দোলনে অংশ নেওয়ায় তাকে ধন্যবাদ জানান কয়েকজন বিক্ষোভকারী।
এর একদিন আগেই কানাডার পূর্বাঞ্চলে পুলিশের গুলিতে এক আদিবাসী নারী নিহত হন।
শুক্রবার র্যালিতে কোনো বক্তব্য রাখেননি ট্রুডো। বিক্ষোভকারীরা সংসদ ভবনের পাশে মার্কিন দূতাবাসের অভিমুখে পদযাত্রা শুরু করলে তিনি প্রস্থান করেন। রয়টার্স জানায়, এদিন টরন্টোসহ কানাডার কয়েকটি শহরে বর্ণবাদবিরোধী আন্দোলন হয়।
গত ২৫ মে শ্বেতাঙ্গ এক পুলিশ কর্মকর্তা কৃষ্ণাঙ্গ মার্কিন নাগরিক জর্জ ফ্লয়েডের ঘাড়ের ওপর হাঁটু দিয়ে তাকে মাটিতে চেপে ধরে রাখায় শ্বাসরোধে মারা যান তিনি। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে যুক্তরাষ্ট্রজুড়ে কৃষ্ণাঙ্গদের সঙ্গে পুলিশের বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
