ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রতি মিনিটে এক জনের মৃত্যু হচ্ছে। দেশটির দৈনিক পত্রিকা ফলহা ডি. এস. পাওলো’র প্রথম পাতায় পুরোটাজুড়ে প্রকাশিত এক সম্পাদকীয়তে এই দাবি করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।
করোনাভাইরাসে আক্রান্তের নিরিখে ইতালিকে বৃহস্পতিবার পেছনে ফেলেছে ব্রাজিল। তবে এই ভয়াবহ সংক্রমণ পরিস্থিতির মধ্যেই দ্রুত লকডাউন প্রত্যাহারের পক্ষে সাফাই গাইছেন দেশটির প্রেসিডেন্ট জইর বলসোনারো।
লাতিন আমেরিকার সবচেয়ে জনবহুল দেশ ব্রাজিল ও মেক্সিকোতে করোনার সংক্রমণ দ্রুত বাড়ছে। এছাড়া পেরু, কলম্বিয়া, চিলি ও বলিভিয়াতেও সংক্রমণ বিস্তার হচ্ছে। অঞ্চলটিতে ১১ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। বেশিরভাগ মার্চ ও এপ্রিল মাসে কঠোর লকডাউন জারি করে মহামারিকে গুরুত্ব দিয়ে মোকাবিলা করেছেন। তবে এক্ষেত্রে ব্রাজিলের প্রেসিডেন্ট পিছিয়ে ছিলেন।
সম্পাদকীয়তে বলা হয়েছে, মাত্র ১০০ দিন আগে বলসোনারো যেটিকে ‘লিটল ফ্লু’ বলে আখ্যায়িত করেছিলেন সেই ভাইরাসে প্রতি মিনিটে একজন ব্রাজিলিয়ানের মৃত্যু হচ্ছে।
পত্রিকাটি লিখেছে, আপনি যখন এই লেখাটি পড়ছেন তখন আরেক ব্রাজিলিয়ানের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।
বৃহস্পতিবার ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় আক্রান্তের সংখ্যা ৬ লাখ অতিক্রম এবং ২৪ ঘণ্টায় ১৪৩৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে। শুক্রবার রাতে আরও ১০০৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। মেক্সিকোতে মৃত্যু হয়েছে ৬২৫ জনের।
ব্রাজিলে এখন পর্যন্ত ৩৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পর মৃতের সংখ্যা দেশটিতে সর্বোচ্চ।
More Stories
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে নিউয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি’র বিবৃতি
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা, লস এঞ্জেলেস: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।...
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের ভবিষ্যৎ কী?
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের দেশ ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনার...
