যুক্তরাষ্ট্র চীনা স্বার্থের কোনো ক্ষতি করলে সম্মুখ পাল্টা ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে বেইজিং।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জো লিজিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের যে কোনো শব্দ বা পদক্ষেপের মাধ্যমে চীনা স্বার্থের কোনো ক্ষতি হলে বেইজিং সম্মুখ পাল্টা ব্যবস্থা নেবে।
সোমবার প্রতিদিনের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় তিনি চীনা শিক্ষার্থী ও কোম্পানির বিরুদ্ধে ট্রাম্পের বিশেষ ব্যবস্থা নেয়ার ঘোষণার বিরুদ্ধে সমালোচনা করেন।
এর আগে গত সপ্তাহে চীনা পার্লামেন্ট জাতীয় নিরাপত্তা আইন অনুমোদন করে হংকংয়ের ওপর চাপিয়ে দেয়। এ ঘটনায় বিরোধিতা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, হংকং শহরের নাগরিকদের জন্য এটি দুঃসংবাদ এবং ওই শহরের স্বায়ত্ত্বশাসনের সুরক্ষার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে চীন।
রয়টার্সের খবরে বলা হয়, চীনকে শাস্তি দিতে হংকংয়ে রফতানি নিয়ন্ত্রণ করে বিশেষ পদ্ধতি চালু করতে প্রশাসনকে আদেশ দিয়েছিলেন ট্রাম্প।
শুক্রবার ট্রাম্প চীনের বিরুদ্ধে কঠোর কিছু ঘোষণা দেন। তিনি বলেন, হংকংয়ে নতুন জাতীয় নিরাপত্তা আইন আরোপের মাধ্যমে চীন তার কথা রাখেনি। ফলে এই অঞ্চলটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সুযোগ-সুবিধাগুলো আর পাবে না।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র চীনের কিছু ব্যক্তিদের নিষেধাজ্ঞার আওতায় আনছে। তবে কাদের তিনি নিষেধাজ্ঞার আওতায় আনছেন তা স্পষ্ট করে বলেননি। এ সময় ট্রাম্প বিশ্বে দুর্ভোগ ও অর্থনীতির মন্দাভাবের জন্য চীনকে দায়ী করেন।
ট্রাম্পের এসব বক্তব্যে পাল্টা জবাবে সোমবার সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জো লিজিয়ান আরও বলেন, চীন যুক্তরাষ্ট্রের যে কোনো পদক্ষেপের বিরোধিতা করছে। ঘোষিত পদক্ষেপগুলো চীনের অভ্যন্তরীণ বিষয়ে মারাত্মক হস্তক্ষেপ করে, যা যুক্তরাষ্ট্র-চীনের সম্পর্ক নষ্ট করে এবং এটি উভয় দেশের জন্য ক্ষতিকর। চীন দৃঢ়ভাবে এর বিরোধিতা করছে।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
