গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে গত শনিবার করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে তিনি নিজ বাসায় স্বেচ্ছায় আইসোলশনে ছিলেন। দুই দিন আগে চিকিৎসার অংশ হিসেবে তিনি প্লাজমা থেরাপি নিয়েছেন।
এখন কেমন আছেন ডা. জাফরুল্লাহ?
এখন পর্যন্ত ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মহিবুল্লাহ খন্দকার । তবে তার সার্বিক অবস্থা বোঝার জন্য সামনের তিন থেকে চার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আজ শনিবার ডা. মহিবুল্লাহ বলেন, ‘যেহেতু কিডনি চিকিৎসার অংশ হিসেবে নিয়মিত তিনি ডায়ালাইসিস করাচ্ছেন এবং করোনায়ও আক্রান্ত হয়েছেন, তাই তার অবস্থা বোঝার জন্য সামনের তিন থেকে চার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালে এসেছেন। সকালের দিকে তার অল্প শ্বাসকষ্ট ছিল। করোনা রোগী ও কিডনি ডায়ালাইসিসের রোগীর জন্য এটি অস্বাভাবিক বিষয় নয়। তবে, এটি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।’
ডা. মহিবুল্লাহ খন্দকার আরও বলেন ‘এখন তার কিডনি ডায়ালাইসিস চলছে। আগামী ৪ ঘণ্টা এটি চলবে। স্বাভাবিকভাবে কিডনি ডায়ালাইসিস চললে চিন্তার তেমন কোনো কারণ নেই। এই ৪ ঘণ্টা সময়ও গুরুত্বপূর্ণ। পুরো সময়টাই তাকে পর্যবেক্ষণে রাখা হচ্ছে।’
ডা. মহিবুল্লাহ খন্দকার, তার দুই মেয়ে ও স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা বর্তমানে হোম আইসোলেশনে আছেন। ডা. জাফরুল্লাহ চৌধুরীর সংস্পর্শে ছিলেন, এমন বেশ কয়েকজনই করোনায় আক্রান্ত হয়েছেন। তারা সবাই সুস্থ ও স্বাভাবিক আছেন। বর্তমানে তারা হোম আইসোলেশনে রয়েছেন।
গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট দিয়ে পরীক্ষায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরপরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পিসিআর পরীক্ষাতেও তার করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
More Stories
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ গেছে ৫ বাংলাদেশির : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। চলমান পরিস্থিতিতে ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি নাগরিকদের...
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
