জাপান সরকার দেশটি থেকে জরুরি অবস্থা তুলে নিলেও ভ্রমণ নিষেধাজ্ঞা অব্যাহত রাখবে। জুন পর্যন্ত সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা জারি থাকবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে। এর অংশ হিসেবে জাপানে ভ্রমণে নতুন নিষেধাজ্ঞায় পড়ল বাংলাদেশসহ ১১ দেশ।
বাংলাদেশ ছাড়াও নতুন এই নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, তাজিকিস্তান, আর্জেন্টিনা, এল সালভাদর, ঘানা, গিনি, কিরগিজ এবং দক্ষিণ আফ্রিকা। গত সোমবার জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার থেকে নতুন এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। এর ফলে যুক্তরাষ্ট্র, চীন, ইউরোপসহ মোট ১১১ দেশ ও অঞ্চলের নাগরিকরা জাপানে ভ্রমণে নিষেধাজ্ঞার আওতায় পড়লো।
জাপানে করোনায় আক্রান্ত হয়েছে ১৭ হাজার মানুষ। মারা গেছে ৮২৫ জন। করোনা সংক্রমণ কমে আসায় গত ১৪ মে থেকেই জাপানে লকডাউন শিথিল করা হয়। সূত্র: ইউএনবি
More Stories
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে নিউয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি’র বিবৃতি
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা, লস এঞ্জেলেস: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।...
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের ভবিষ্যৎ কী?
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের দেশ ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনার...
