বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। আজ মঙ্গলবার রাত ৮টার পর গুলশান ৭৯ নম্বর রোডে খালেদার ভাড়া বাসা ‘ফিরোজা’য় যান মান্না।
মাহমুদুর রহমান মান্না আমাদের সময়কে বলেন, ‘মুক্তি পাওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে আমি সাক্ষাতের আগ্রহ দেখিয়েছিলাম। তখন তিনি কারও সাথেই দেখা করেননি। ঈদের দিন বা তার আগে বিএনপি নেতারা দেখা করেছেন। আমার আগ্রহে আজ আমাকে খালেদা জিয়া সময় দিয়েছেন।’
মান্না বলেন, ‘ঈদের সৌজন্য সাক্ষাৎ হিসেবেই গিয়েছিলাম বেগম জিয়াকে দেখতে। তিনি অসুস্থ। কিন্তু চেহারায় তাকে ফ্রেশ লেগেছে। অসুস্থতা আগের মতোই আছে। তার বাম হাত বেঁকে গেছে। তুলতে পারেন না, ডান হাতেও ব্যথা। তবে তার মনোভাব আগের মতোই অটুট আছে।’
আজ রাত ৮টার পর ফিরোজায় প্রবেশ করেন মাহমুদুর রহমান মান্না। এরপর রাত ৯টার কিছু আগে তিনি বেরিয়ে আসেন। মান্না একাই গিয়েছিলেন বিএনপি প্রধানকে দেখতে।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, করোনাভাইরাসের সংক্রমণের কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে পিপিই, মাস্ক পরে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন মান্না।
দুজনের মধ্যে কী কথা হয়েছে, এ বিষয়ে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘ঈদের শুভেচ্ছা জানিয়ে বললাম, কেমন আছেন। তিনি জানালেন, ঈদুল ফিতরের দিনে জাউ ছাড়া কিছু খেতে পারেননি। আজ একটু সেমাই খেয়েছেন।’
More Stories
মারা গেছেন সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ
সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই। রোববার (১২ এপ্রিল) বিকেল ৫টা ৫০ মিনিটে রাজধানীর...
আবারও ফ্যাসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে সরকার: জামায়াত আমির
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, সরকার আবারও ফ্যাসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে,...
জামিনে মুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী
জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। এর আগে সকালে জুলাই আন্দোলনের...
ক্ষমতার স্বাদ পেয়ে জনগণের কথা ভুলে গেছে বিএনপি: নাহিদ ইসলাম
ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের কথা ভুলে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ...
জয়শঙ্করের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা
সাম্প্রতিক ভারত সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক...
তেল আছে শুধু সংসদে, বাংলাদেশে নাই: জামায়াতের আমির
দেশে জ্বালানি তেলের তীব্র সংকটের অভিযোগ তুলে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান বলেছেন, “এনার্জিতে এখন হাহাকার।...
