গরুর মাংস খেতে গিয়ে গলায় আটকে যায় মানিকগঞ্জ সদর উপজেলার উচুটিয়া এলাকার বাসিন্দা চঞ্চল হোসনের (২০)। এতে মৃত্যু হয় তার। অভিযোগ উঠেছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চঞ্চল মারা গেছেন-এমন সন্দেহে তার কাছেই যাননি মানিকগঞ্জ জেলা হাসপাতালের চিকিৎসকরা। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, হাসপাতালে আনার আগেই মৃত্যু হয় ওই যুবকের।
বুধবার দুপুরে এ ঘটনার পর বিনা চিকিৎসায় ছেলের মৃত্যু হয়েছে দাবি করে মানিকগঞ্জ জেলা হাসপাতালের চিকিৎসকদের উপযুক্ত শাস্তি দাবি করেছেন চঞ্চলের মা শিখা বেগম।
চঞ্চলের বোন সুমাইয়া আক্তার বলেন, ‘ঢাকায় একটি প্রেসে কাজ করে চঞ্চল। মঙ্গলবার ফোন করে বাড়ি আসার কথা বলে সে। বুধবার সকালে ঢাকা থেকে বাড়ি আসে। দুপুরে ভাত খাওয়ার সময় তাড়াহুড়া করতে গিয়ে মাংসের একটা টুকরা তার গলায় আটকে যায়। পরে তাকে মানিকগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। কিন্তু করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে চঞ্চলের চিকিৎসায় কোনো চিকিৎসক কাছেই যাননি। অথচ কিছুক্ষণ পর চঞ্চল মারা গেছে বলে জানানো হয় হাসপাতালের জরুরি বিভাগ থেকে।’
তবে মানিকগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মোহাম্মদ মাহফুজ বলেন, ‘হাসপাতালে আনার আগেই চঞ্চলের মৃত্যু হয়। ইসিজি করে বিষয়টি নিশ্চিত হয়ে রোগীর স্বজনদের জানানো হয়।’
More Stories
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,...
রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ করে গ্রেফতার করতে হবে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিস্টের দোষর রাষ্ট্রপতি চুপ্পুকে (মোহাম্মদ সাহাবুদ্দিন) অতি দ্রুত অভিশংসনের মাধ্যমে অপসারণ করে...
হাদি হত্যার আসামিদের ফেরত পাঠানো নিয়ে যা বলল ভারত
ভারতের রাজধানী নয়াদিল্লিতে বৃহস্পতিবার (১২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে অনুষ্ঠিত হয়েছে। ব্রিফিংয়ে বরাবরের উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র...
সমৃদ্ধ, নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘ফ্যাসিবাদের নির্মমতার শিকার অসংখ্য মানুষের কান্না আর হাজারো প্রাণের আত্মত্যাগের মধ্য দিয়ে সত্যিকার...
রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি : জামায়াত আমির
রাষ্ট্রপতির ভাষণ বর্জন করে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাষ্ট্রপতির তিন অপরাধে তার ভাষণ বর্জন করা...
