চীনের গবেষণাগারে এমন একটি নতুন ওষুধ উদ্ভাবন করা হয়েছে, যা নভেল করোনাভাইরাসের বিস্তার থামিয়ে দিতে সক্ষম বলে দাবি করছেন সংশ্লিষ্ট গবেষকরা। সায়েন্স জার্নাল ‘সেল’এ প্রকাশিত একটি আর্টিকেলের বরাতে মঙ্গলবার (১৮ মে) এ খবর জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
এএফপি জানায়, চীনের খ্যাতনামা পিকিং ইউনিভার্সিটি’র কয়েকজন গবেষক নতুন ওই ওষুধ দিয়ে স্বেচ্ছাসেবকদের ওপর পরীক্ষা চালিয়ে দেখেছেন, ওষুধটি একইসঙ্গে আক্রান্ত ব্যক্তির সেরে ওঠা তরান্বিত করে এবং ভাইরাসের বিরুদ্ধে স্বল্পমাত্রার ‘ইমিউনিটি’ও তৈরি করে।
৬০ জন আইসোলেশনে থাকা করোনা রোগীকে স্বেচ্ছাসেবক হিসেবে নিয়ে তাদের রক্তের নমুনা পরীক্ষার পর এই সিদ্ধান্তে পৌঁছেছেন গবেষকরা।
এদিকে বেইজিং অ্যাডভান্সড ইনোভেশন সেন্টার ফর জিনোমিকের পরিচালক সানি জি বার্তাসংস্থা এএফপিকে ওই ওষুধের ব্যাপারে বলেন, ইতোমধ্যেই ওষুধটি প্রাণীর ওপর সফলভাবে প্রয়োগ করা হয়েছে।
তিনি বলেন, কয়েকটি নভেল করোনাভাইরাসে সংক্রমিত ইঁদুরের অ্যান্টিবডি নিস্ক্রিয় করতে ওই ওষুধ প্রয়োগ করার পাঁচ দিন পর, ইঁদুরগুলোর দেহ থেকে ভাইরাস কমে আসতে দেখা গেছে।
সান জি আরও বলেন, তার মানে ওই ওষুধের কার্যকরিতা রয়েছে। এখনও কয়েকজন স্বেচ্ছাসেবকের ওপর এর শেষধাপের ট্রায়াল চলছে। অচিরেই এর ক্লিনিকাল ট্রায়াল শুরু হবে। এবং বছরের শেষ নাগাদ বাজারে আসতে পারে ওষুধটি।
প্রসঙ্গত, ২০১৯ সালের শেষদিকে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাস সংক্রমণে সৃষ্ট বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর চিকিৎসা পদ্ধতি ও ভ্যাকসিন উদ্ভাবনের জন্য বিশ্বব্যাপী শতাধিক প্রক্রিয়া চলমান আছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
More Stories
তুরস্কের কাছে ১ বিলিয়ন ডলার ও ‘সুন্দরী নারী’ চাইলেন উগান্ডার সেনাপ্রধান, কারণ কী?
তুরস্কের কাছে ১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ এবং দেশটির ‘সবচেয়ে সুন্দরী নারীকে’ বিয়ের দাবি জানিয়েছেন উগান্ডার সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মুহুজি...
ইরানের সঙ্গে মুখোমুখি বৈঠকে অংশ নিয়েছেন জেডি ভ্যান্স: হোয়াইট হাউস
ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধিদল ইরানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি বৈঠকে অংশ নিয়েছে। মার্কিন প্রেসিডেন্টের দফতর...
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
