অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের মেয়ে ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারপারসন নাফিসা কামালের কণ্ঠ নকল করে প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আসামিদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হছে। কারাগারে যাওয়া ব্যক্তিরা হলেন, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার তারাশাইল গ্রামের শাহীন (২৫) ও পিরোজপুরের ইন্দুরকানী থানার উমেদপুর গ্রামের আরিফুল ইসলাম প্রিন্স (৩০)।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ক্রিকেট একাডেমির সমন্বয়ক আতিকুর রহমান বাদী হয়ে নাফিসা কামালের পক্ষে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, শাহীন ও প্রিন্স প্রতারণার মাধ্যমে লোকজনের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার উদ্দেশে নাফিসা কামালের নাম ও ব্যক্তিগত পরিচিতির তথ্য ব্যবহার করে Nafeesa kamal NK নামে একটি ভুয়া ফেসবুক আইডি খোলেন। তারা ২০১৯ সালের ১৫ ডিসেম্বর থেকে চলতি বছরের ১০ মে পর্যন্ত ওই আইডি ব্যবহারের মাধ্যমে নাফিসা কামালের কণ্ঠ নকল করে ভয়েস কল দিয়ে দুস্থদের মাঝে মানবিক সহায়তা হিসেবে খাদ্যসামগ্রী প্রদানের কথা বলে নিজেদের বিকাশ নম্বরে টাকা সংগ্রহের প্রতারণা করে আসছিলেন। এভাবে সেই ভুয়া আইডি থেকে চট্টগ্রামের হালিশহর এলাকার ওয়াবদা এইচ ব্লকের আর ভবনের বাসিন্দা মো. এমদাদ চৌধুরীর (৩২) ফেসবুক আইডির মেসেঞ্জারে ভয়েস কল দিয়ে দুস্থদের মাঝে খাদ্য সহায়তার কথা বলে প্রতারণার মাধ্যমে তার কাছ থেকে আসামিরা নিজেদের বিকাশ নম্বরের মাধ্যমে ১০ হাজার টাকা হাতিয়ে নেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) খাদেমুল বাহার বিন আবেদ জানান, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার শাহীন ও প্রিন্স অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের মেয়ে নাফিসা কামালের কণ্ঠ নকল করে এবং তার নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণার মাধ্যমে নানা জনের কাছ থেকে টাকা সংগ্রহ করে আত্মসাতের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তাদের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও দুই-তিনজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
More Stories
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,...
রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ করে গ্রেফতার করতে হবে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিস্টের দোষর রাষ্ট্রপতি চুপ্পুকে (মোহাম্মদ সাহাবুদ্দিন) অতি দ্রুত অভিশংসনের মাধ্যমে অপসারণ করে...
হাদি হত্যার আসামিদের ফেরত পাঠানো নিয়ে যা বলল ভারত
ভারতের রাজধানী নয়াদিল্লিতে বৃহস্পতিবার (১২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে অনুষ্ঠিত হয়েছে। ব্রিফিংয়ে বরাবরের উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র...
সমৃদ্ধ, নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘ফ্যাসিবাদের নির্মমতার শিকার অসংখ্য মানুষের কান্না আর হাজারো প্রাণের আত্মত্যাগের মধ্য দিয়ে সত্যিকার...
রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি : জামায়াত আমির
রাষ্ট্রপতির ভাষণ বর্জন করে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাষ্ট্রপতির তিন অপরাধে তার ভাষণ বর্জন করা...
