সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে সোমবার বাসায় ফিরেছেন লেখক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মুনতাসির মামুন।
দেশ রূপান্তরকে তিনি নিজেই এই তথ্য জানিয়েছেন। মুনতাসির মামুন বলেন, ‘আমি বাসায় ফিরেছি, এখন সুস্থ আছি।’।
সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের চিকিৎসা ও সেবায় দ্রুত সেরে উঠছেন জানিয়ে মুনতাসীর মামুন চিকিৎসকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
পাশাপাশি দেশবাসী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
মুনতাসির মামুন দেশ রূপান্তরকে বলেন, ‘আমার অসুস্থতার খবর জানার পর সারা দেশের মানুষ আমার জন্য শুভকামনা জানিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের লোকজন আমার শারীরিক অসুস্থতার সময় সার্বক্ষণিক খোঁজ নিয়েছেন। আর চিকিৎসকদের নিরলস পরিশ্রমে আমি সুস্থ হয়ে বাসায় ফিরেছি। তাদের প্রতি আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।’
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ৩ মে রাতে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। পরদিন পরীক্ষায় তারও করোনাভাইরাস শনাক্ত হয়। ৬৯ বছর বয়সী অধ্যাপক মুনতাসীর মামুনের হার্টের সমস্যার পাশাপাশি শ্বাসকষ্ট হচ্ছিল বলে চিকিৎসকরা জানিয়েছিলেন।
ওই হাসপাতালে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ৭ মে মুনতাসীর মামুনকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়।
মুনতাসির মামুন বলেন, ‘জীবিত অবস্থায় এমনটা দেখতে পাওয়া সৌভাগ্যের বিষয়। আমি অসুস্থ হওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী, সরকারের বিভিন্ন দপ্তরের লোকজন এবং সারা দেশের মানুষ যেভাবে খোঁজ নিয়েছেন, ভালোবাসা জানিয়েছেন। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমি সবার কাছে কৃতজ্ঞ।’
More Stories
টেকনোক্র্যাট মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে আলোচনায় বিএনপির ৪ নেতা
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর বিএনপি নতুন মন্ত্রিসভার কাঠামো প্রায় চূড়ান্ত করে ফেলেছে। একই সঙ্গে টেকনোক্র্যাট মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে আলোচনায় রয়েছে বিএনপির...
জনগণকে কনভিন্স করাই আমাদের ইলেকশন ইঞ্জিনিয়ারিং : তারেক রহমান
নির্বাচনী প্রচারের সময় জনগণের দ্বারে দ্বারে যাওয়া, তাদের কনভিন্স করাই বিএনপির ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলে জানালেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার...
নির্বাচনে ৩০ আসনে কারচুপির অভিযোগ, পুনর্গণনা ও শপথ স্থগিতের আবেদন জামায়াতের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বহু আসনে কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে ৩০টি আসনে পুনরায় ভোট গণনার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে...
সোমবার সকালে সংসদ সদস্য ও বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) ও নতুন মন্ত্রিপরিষদের শপথের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আগামী সোমবার (১৬ ফেব্রুয়ারি)...
রোববার জামায়াত আমির ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর ইতিবাচক ধারার রাজনীতির পরিবর্তন আনতে জামায়াত ইসলামির আমির শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির...
ক্ষমতায় ফেরার পথে বিএনপি, তারেক রহমানের সামনে চ্যালেঞ্জ চারদিকেই
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। এর মাধ্যমে ১৯ বছরের বেশি সময়...
