প্রাণাঘাতী করোনাভাইরাস মহামারীতে স্থবির হয়ে পড়েছে অর্থনীতির চাকা। কানাডায় গত মার্চ মাসে প্রায় ১ মিলিয়ন কর্মজীবী মানুষ চাকরি হারিয়েছেন। এমন অবস্থায় দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কর্মজীবীদের পাশে দাঁড়িয়েছেন। আগামী আগস্ট মাস পর্যন্ত কর্মজীবীদের বেতন দেবে দেশটির সরকার।
শুক্রবার এ ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ট্রুডো জানান, এ প্রকল্পের আওতায় যোগ্য প্রতিষ্ঠানগুলোর কর্মীদের ৭৫ শতাংশ মজুরি দেবে সরকার।
করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মীদের সহায়তায় জরুরি বেতন ভর্তুকি প্রকল্পের আওতায় নগদ অর্থ সহায়তা দেয়া হবে।
সেই হিসেবে সপ্তাহে প্রত্যেককে সর্বোচ্চ ৮৪৭ ডলার দেয়া হবে। করোনার কারণে সৃষ্ট সংকট মোকাবিলায় বিরোধী দল ডেমোক্র্যাটের পক্ষ থেকে প্রস্তাবিত তিন ট্রিলিয়ন ডলারের সহায়তা বিল কংগ্রেসের হাউস অব রিপ্রেজেন্টেটিভে পাস হয়েছে।
সিনেটে পাস হলেই রাজ্য ও স্থানীয় সরকারে কর্মরত কর্মীরা ও তাদের পরিবারের সদস্যরা সহায়তা পাবেন। এই বিলের আওতায় সহায়তা পাবেন বেকার ও ভাড়াটিয়ারাও।
একজনকে কমপক্ষে ১২০০ ডলার (প্রায় এক লাখ টাকা) করে দেয়া হবে। বিবাহিত হলে দ্বিগুণ পাবেন। এছাড়া তাদের ওপর নির্ভরশীল কেউ থাকলে তাদের জন্য একই পরিমাণ অর্থ দেয়া হবে।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
