যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় এই বছরের মধ্যে করোনার ভ্যাকসিন বাজারে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ভ্যাকসিন আসুক আর না আসুক, এই অবস্থায় মার্কিনিদের কর্মস্থলে ফিরে আসার এবং মার্কিন অর্থনীতি পুনরায় চালু করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প ।
গতকাল শুক্রবার হোয়াইট হাউসের রোজ গার্ডেনে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প ঘোষণা দিয়েছেন, টিকা তৈরি না হলেও আমেরিকার জনগণকে স্বাভাবিকতায় ফিরতে হবে। যুক্তরাষ্ট্রে সব কিছু চালু হওয়ার জন্য ভ্যাকসিনের অপেক্ষায় থাকবেন না তিনি। লকডাউন উঠে যাবে। একই সঙ্গে টিকা উদ্ভাবনে তিনি দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় প্রথম পারমাণবিক বোমা উৎপাদনের প্রকল্প ‘অপারেশন ওয়ার্প স্পিড’ চালুর ঘোষণা দিয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
টিকা প্রকল্প নিয়ে ট্রাম্প বলেছেন, ‘অপারেশন ওয়ার্প স্পিড’ প্রকল্পে ১৪টি সম্ভাব্য টিকা নিয়ে গবেষণা ও অনুমোদন দ্রুততর হবে। এর অর্থ হলো বৃহৎ ও দ্রুত। ম্যানহাটন প্রকল্পের পর এমন বড় বৈজ্ঞানিক, শৈল্পিক ও লজিস্টিক্যাল কোনো উদ্যোগ আমাদের দেশ দেখেনি।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি চাই না মানুষ মনে করুক টিকার ওপরই সবকিছু নির্ভর করছে। টিকা বা টিকা ছাড়াই আমরা ফিরব। আমরা দ্রুতই এই প্রক্রিয়া শুরু করব।’
More Stories
আমরা ইরানকে ধ্বংস করে দিচ্ছি : ট্রাম্প
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ থেকে এখনই বিদায় নিতে পারি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু যুদ্ধ শেষ করেই...
সোমবারের মধ্যে হরমুজ না খুললে ইরানে ‘নরক’ নেমে আসবে : ট্রাম্প
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি খুলে দিতে দফায় দফায় হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রণালিটি খুলতে...
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
