নির্বাচনী ইশতেহারে ঘোষিত পাঁচ বিষয়কে অগ্রাধিকার দিয়ে কার্যক্রম শুরু করার ঘোষণা দিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস । তিনি ঢাকাবাসীর কল্যাণে সকলের পরামর্শ ও সহযোগিতা নিয়ে উন্নত ঢাকা গড়ে তুলবেন।
শনিবার মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর অনলাইনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বর্তমান করোনা পরিস্থিতিকে সারা বিশ্বের জন্য একটি সংবেদনশীল বিষয় হিসেবে উল্লেখ করে বলেছেন, জীবন ও জীবিকার মধ্যে একটি সুষ্ঠু সমন্বয় করতে হবে।
অর্থনীতি এবং জীবিকা সচল রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এ লক্ষে জাতীয় কমিটি গঠন করে দিয়েছেন। সরকারি প্রতিষ্ঠান হিসেবে সিটি করপোরেশন গঠিত কমিটির সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখেই কার্যক্রম চালিয়ে যাবে।
তিনি বলেন, করপোরেশনের হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে। ঢাকাবাসীরা যেন এ চিকিৎসা পান সে বিষয়টি নিশ্চিত করা হবে।
একইসঙ্গে আগামী জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুর পিক সিজনে ঢাকাবাসীকে যেন ডেঙ্গু মশার প্রকোপ নিরোধে সেবা দিতে পারি সে বিষয়েও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে মেয়র জানান।
তিনি বলেন, নির্বাচনী ইশতেহারে দেয়া ৫টি রূপরেখা বাস্তবায়নে তিনি আগামীকাল থেকেই কাজে নেমে পড়বেন। সকলের পরামর্শ নিয়ে ঢাকাবাসীর কল্যাণে যে সব সিদ্ধান্ত নেবেন তা তিনি বাস্তবায়ন করবেন।
বর্তমান বাস্তব অবস্থায় ৩ মাসের মধ্যে মৌলিক সেবা নগরবাসীর কাছে পৌঁছে দেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে করেন মেয়র শেখ ফজলে নূর তাপস।
প্রেস ব্রিফিংয়ের শুরুতে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস গভীর শ্রদ্ধার সঙ্গে জাতীয় চার নেতাসহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেন। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।
করোনা আক্রান্ত হয়ে যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা এবং যারা আক্রান্ত হয়েছেন তাদের সুস্থতা কামনা করেন তিনি।
প্রেস ব্রিফিংয়ের সময় মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।
More Stories
দায়িত্ব ছাড়ার পর যে ৩ কাজ করবেন প্রধান উপদেষ্টা
আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটের পর বিজয়ী দলের হাতে ক্ষমতা তুলে দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তারপর তিনি কি...
টেলিফোন আলাপের পর এবার জেদ্দায় বৈঠকে তৌহিদ হোসেন-ইসহাক দার
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
উগ্রবাদ থেকে দেশকে মুক্ত করতে হলে তারেক রহমানের বিকল্প নেই : মতিউর রহমান
বাংলাদেশ অস্তিত্বের সংকটে যেভাবে পড়ে যাচ্ছে, যেই উগ্রবাদ আমাদের গ্রাস করার চেষ্টা করছে সেই উগ্রবাদ থেকে দেশকে মুক্ত করতে হলে...
আসুন দেশের মানুষের জন্য কাজ করি: সাংবাদিকদের তারেক রহমান
দেশের মানুষের জন্য নিজের কর্মপরিকল্পনা সাংবাদিকদের সামনে তুলে ধরে সবার সহযোগিতা চেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আসুন দেশের...
বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন নিয়ে যা বলছে যুক্তরাষ্ট্র
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়ায় দৃঢ় সমর্থন অব্যাহত রাখার কথা জানিয়েছে...
তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৫টার দিকে...
