জাতীয় অধ্যাপক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সদ্যপ্রয়াত ড. আনিসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ড. আনিসুজ্জামান তার শিক্ষক ছিলেন বলেও এ সংক্রান্ত স্মৃতিচারণ করেছেন তিনি।
বৃহস্পতিবার (১৪ মে) এক শোকবার্তায় এ কথা বলেন। এদিন বিকেল ৪টা ৫৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ড. আনিসুজ্জামান।
শোকবার্তায় তার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আনিসুজ্জামানকে অত্যন্ত শ্রদ্ধাভরে স্মরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমি ছিলাম স্যারের টিউটোরিয়াল গ্রুপের শিক্ষার্থী।’
প্রধানমন্ত্রী এসময় শিক্ষা ক্ষেত্রে ড. আনিসুজ্জামানের অনন্য অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, তার মতো বিদগ্ধ ও জ্ঞানী মানুষের মৃত্যুতে দেশের এক অপূরণীয় ক্ষতি হলো।
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যার কারণে গত ২৭ এপ্রিল রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয় ড. আনিসুজ্জামানকে। ভর্তির পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হতে থাকে। গত ৫ মে হাসপাতালের পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী সারাবাংলাকে জানান, তার শারীরিক অবস্থা স্থিতিশীল।
পরে গত ৯ মে পরিবারের ইচ্ছায় ড. আনিসুজ্জামানকে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।
এর আগে চলতি বছরের এপ্রিলের শুরুতেও বার্ধক্যজনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন ড. আনিসুজ্জামান। ওই সময় তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
More Stories
টেকনোক্র্যাট মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে আলোচনায় বিএনপির ৪ নেতা
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর বিএনপি নতুন মন্ত্রিসভার কাঠামো প্রায় চূড়ান্ত করে ফেলেছে। একই সঙ্গে টেকনোক্র্যাট মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে আলোচনায় রয়েছে বিএনপির...
জনগণকে কনভিন্স করাই আমাদের ইলেকশন ইঞ্জিনিয়ারিং : তারেক রহমান
নির্বাচনী প্রচারের সময় জনগণের দ্বারে দ্বারে যাওয়া, তাদের কনভিন্স করাই বিএনপির ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলে জানালেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার...
নির্বাচনে ৩০ আসনে কারচুপির অভিযোগ, পুনর্গণনা ও শপথ স্থগিতের আবেদন জামায়াতের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বহু আসনে কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে ৩০টি আসনে পুনরায় ভোট গণনার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে...
সোমবার সকালে সংসদ সদস্য ও বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) ও নতুন মন্ত্রিপরিষদের শপথের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আগামী সোমবার (১৬ ফেব্রুয়ারি)...
রোববার জামায়াত আমির ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর ইতিবাচক ধারার রাজনীতির পরিবর্তন আনতে জামায়াত ইসলামির আমির শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির...
ক্ষমতায় ফেরার পথে বিএনপি, তারেক রহমানের সামনে চ্যালেঞ্জ চারদিকেই
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। এর মাধ্যমে ১৯ বছরের বেশি সময়...
