চীনের চাপের কারণে করোনাভাইরাস মহামারি নিয়ে কোনো তথ্যই গোপন করা হয়নি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংবাদ মাধ্যমে এ বিষয়ে যে অভিযোগ আনা হয়েছে তা ‘মিথ্যা অভিযোগ’। স্থানীয় সময় শনিবার এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিষয়টি স্পষ্ট করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।
বিবৃতিতে বলা হয়েছে, জার্মানির একটি সাময়িকী বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ডা. টেড্রোস আধানম গেব্রেয়েসুস এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের একটি টেলিফোন আলাপ নিয়ে প্রতিবেদন করেছে। যা একেবারেই ভিত্তিহীন ও অসত্য।
জার্মানির সাপ্তাহিক সাময়িকী ডের স্পিগেল জানিয়েছে, গত ২১ জানুয়ারি জিনপিং ও আধানমের মধ্যে টেলিফোনে আলাপ হয়। তখন নতুন করোনাভাইরাসটি যে মানুষ থেকে মানুষে সংক্রমিত হয় সে ব্যাপারে তথ্য গোপন রাখতে আধানমের প্রতি আহ্বান জানান জিনপিং। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেন খুব শিগগির মহামারি ঘোষণা না করে সে আহ্বানও জানান জিনপিং।
জার্মানির বিদেশি গোয়েন্দা সংস্থার (বিএনডি) বরাত দিয়ে ওই প্রতিবেদনটি তৈরি করেছিল ডের স্পিগেল। তবে রোববার এ নিয়ে কোনো ধরনের মন্তব্য করতে রাজি হয়নি বিএনডি।
জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থাটি জানিয়েছে, জিনপিংয়ের সঙ্গে আধানমের কখনোই ফোনে কথা হয়নি। এ ধরনের প্রতিবেদন শুধু বিভ্রান্তিই তৈরি করে না, বরং মহামারির বিরুদ্ধে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সরকারগুলোর লড়াইকে অপমানও করে।
বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, নতুন করোনাভাইরাসটি যে মানুষ থেকে মানুষে সংক্রমিত হয় তা গত ২০ জানুয়ারি নিশ্চিত করেছিল চীন। এর দু’দিন পর তা আনুষ্ঠানিকভাবে বিশ্ববাসীকে জানিয়ে সংস্থাটি বলে, এ বিষয়ে আরও তদন্ত প্রয়োজন। ১১ ফেব্রুয়ারি নতুন করোনাভাইরাসকে মহামারি হিসেবে ঘোষণা করে সংস্থাটি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকদিন ধরে অভিযোগ করে আসছেন যে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘চীনঘেঁষা’। দায়িত্ব পালনে অবহেলার অভিযোগও তিনি আনেন সংস্থাটির বিরুদ্ধে। এক পর্যায়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তহবিলে অর্থায়ন বন্ধের ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।
More Stories
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে নিউয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি’র বিবৃতি
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা, লস এঞ্জেলেস: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।...
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের ভবিষ্যৎ কী?
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের দেশ ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনার...
