করোনায় মারা গেলেন বাংলাদেশের প্রাইম ব্যাংকের সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল হক (৬৬)। নিউইয়র্কে লং আইল্যান্ড জুইশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯ মে শনিবার রাত ৮টায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
উল্লেখ্য, চাকরিতে অবসর গ্রহনের পর ২০১৮ সাল থেকেই সপরিবারে নিউইয়র্কে বাস করছিলেন তিনি।
একইদিন নিউইয়র্কের একটি হাসপাতালে মুক্তিযোদ্ধা এম এ সামাদ এবং কাজী মোহাম্মদ নামক দুই প্রবাসী মারা গেছেন করোনায় আক্রান্ত হয়ে।
শনিবার যুক্তরাষ্ট্রে মোট ৭ প্রবাসীর মৃত্যু হয় এবং এ নিয়ে যুক্তরাষ্ট্রে মোট ২১৬ প্রবাসীর প্রাণ গেল করোনা মহামারিতে।
অপরদিকে, নিউইয়র্ক স্টেটে শনিবার মারা গেছে মোট ২০৭ জন। আর হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৫২১ জন। উভয় সংখ্যাই অনেক কম বলে স্টেট গভর্নর এ্যান্ড্রু ক্যুমো উল্লেখ করেছেন।
গভর্নর আরো বলেছেন, বাস্তবতার আলোকে বিজ্ঞানভিত্তিক প্রক্রিয়ায় লকডাউন শিথিলের অভিপ্রায়ে শিগগিরই বিভিন্ন সেক্টরের অভিজ্ঞজনের সমন্বয়ে একটি বৈঠক হচ্ছে এবং সেখান থেকেই পর্যায়ক্রমে লকডাউন শিথিলের কর্মসূচি ঘোষণা করা হবে। অর্থনৈতিক কর্মকাণ্ডকে কোনভাবেই আমরা জনস্বাস্থের সাথে গুলিয়ে ফেলতে চাই না।
এদিকে, জোন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, রবিবার রাত ১০টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্টে মোট মারা গেছে ৮০৭৮৭। আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৬৭ হাজার ৬৩৮। সুস্থ হয়েছেন ২ লাখ ৫৬ হাজার ৩৩৬ জন।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
