সবে করোনা আক্রান্তমুক্ত হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সম্প্রতি তাকে পার্কে হাঁটতে দেখা গেছে। অথচ তিনি নিজে সারাদিন মানুষকে ঘরে থাকতে বলছেন।
ডেইলি মিরর জানিয়েছে, ৫৫ বছর বয়সী বরিস শনিবার সকালে সেন্ট্রাল লন্ডনের সেন্ট জেমস পার্কের কয়েকজন পথচারীর চোখে পড়েন।
এক পথচারীর সঙ্গে বরিস কিছুক্ষণ কথাও বলেন। এসময় তার কয়েক হাত দূরে একজন মাত্র সঙ্গীকে দেখা যায়। তিনি বডিগার্ড হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
আমেরিকা, ইতালির মতো করোনায় ব্রিটেনও রীতিমতো দিশেহারা। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ২ লাখ ১৫ হাজার ২৬০ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩১ হাজার ৫৮৭ জন।
বরিস আক্রান্ত হন গত ২৭ মার্চ। সুস্থ হওয়ার পর নিজেই জানিয়েছেন, ডাক্তাররা ভেবেছিলেন তিনি হয়তো মারা যাবেন।
বরিস সাধারণ মানুষকে সচেতন করতে শেষ টুইটে লিখেছেন, ‘সুরক্ষিত থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ছুটিতে সবাই দয়া করে বাড়িতে থাকুন।’
পথচারীদের সঙ্গে ‘স্যুটেড-বুটেড’ বরিসের কপির কাপ হাতে কী কথা হয়েছে, সেটি জানাতে পারেনি মিরর।
প্রতিবেদনে বলা হয়েছে, আলাপের সময় পাশের এক নারীকে হাসতে দেখা গেছে।
More Stories
তুরস্কের কাছে ১ বিলিয়ন ডলার ও ‘সুন্দরী নারী’ চাইলেন উগান্ডার সেনাপ্রধান, কারণ কী?
তুরস্কের কাছে ১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ এবং দেশটির ‘সবচেয়ে সুন্দরী নারীকে’ বিয়ের দাবি জানিয়েছেন উগান্ডার সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মুহুজি...
ইরানের সঙ্গে মুখোমুখি বৈঠকে অংশ নিয়েছেন জেডি ভ্যান্স: হোয়াইট হাউস
ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধিদল ইরানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি বৈঠকে অংশ নিয়েছে। মার্কিন প্রেসিডেন্টের দফতর...
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
