বহুল প্রচারিত দৈনিক প্রথম আলোর ১ জন ও দৈনিক ইত্তেফাকের ৬ জন সংবাদকর্মী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সংবাদপত্র দুটিতে নতুন করে ৭ সাংবাদিক করোনায় আক্রান্ত হয়েছেন।
সোমবার (১১ মে) ওই সংবাদকর্মীদের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়। প্রথম আলো ও ইত্তেফাকের সিনিয়র দুই সাংবাদিক এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে প্রথম আলোর এক কর্মী করোনা আক্রান্ত হওয়ার পর সবাই নিজ নিজ বাসা থেকে কাজ করছেন। ফলে বিশেষ ব্যবস্থায় বের হচ্ছে পত্রিকাটি। তবে ওই সাংবাদিক ইতোমধ্যে সেরে উঠেছেন।
নতুন ৬ জনসহ দৈনিক ইত্তেফাকে এ নিয়ে আক্রান্তের সংখ্যা ১২-তে পৌঁছেছে। তারা সবাই ঢাকার হেড অফিসে বসতেন। পত্রিকাটির এক সিনিয়র সাংবাদিক বলেন, ‘করোনা সংক্রমণের পর এখন সবাইকে আর অফিসে যেতে হয় না। প্রতিদিন একজন করে রির্পোর্টার অফিস করেন। আর সবাই বাসা থেকে অনলাইনের মাধ্যমে কাজ করেন। রিপোর্টিং শাখা ছাড়াও অন্যান্য শাখায় সীমিত আকারে লোকবল অফিসে যায়।’
প্রথম আলো ও ইত্তেফাকের নতুন আক্রান্ত দিয়ে সারাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ৮৭ জন সংবাদকর্মী করোনায় আক্রান্ত হলেন। তবে এর মধ্যেই ১৪ জন সংবাদকর্মী সেরে উঠেছেন। আর একজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। দুজন সংবাদকর্মী করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।
More Stories
টেকনোক্র্যাট মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে আলোচনায় বিএনপির ৪ নেতা
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর বিএনপি নতুন মন্ত্রিসভার কাঠামো প্রায় চূড়ান্ত করে ফেলেছে। একই সঙ্গে টেকনোক্র্যাট মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে আলোচনায় রয়েছে বিএনপির...
জনগণকে কনভিন্স করাই আমাদের ইলেকশন ইঞ্জিনিয়ারিং : তারেক রহমান
নির্বাচনী প্রচারের সময় জনগণের দ্বারে দ্বারে যাওয়া, তাদের কনভিন্স করাই বিএনপির ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলে জানালেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার...
নির্বাচনে ৩০ আসনে কারচুপির অভিযোগ, পুনর্গণনা ও শপথ স্থগিতের আবেদন জামায়াতের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বহু আসনে কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে ৩০টি আসনে পুনরায় ভোট গণনার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে...
সোমবার সকালে সংসদ সদস্য ও বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) ও নতুন মন্ত্রিপরিষদের শপথের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আগামী সোমবার (১৬ ফেব্রুয়ারি)...
রোববার জামায়াত আমির ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর ইতিবাচক ধারার রাজনীতির পরিবর্তন আনতে জামায়াত ইসলামির আমির শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির...
ক্ষমতায় ফেরার পথে বিএনপি, তারেক রহমানের সামনে চ্যালেঞ্জ চারদিকেই
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। এর মাধ্যমে ১৯ বছরের বেশি সময়...
