মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের অংশগ্রহণে রাশিয়ার সঙ্গে নতু করে অস্ত্র চুক্তি স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক টেলিফোনালাপে এই আগ্রহের কথা জানান।
এর একদিন আগে বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তার রুশ সমকক্ষ সের্গেই ল্যাভরভের সঙ্গে টেলিফোনে কথা বলার সময় দু’দেশের সমরাস্ত্র নিয়ন্ত্রণ করার উপায় নিয়ে আলোচনা করেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বিস্তারিত বিবরণ না দিয়ে জানায়, দুই পররাষ্ট্রমন্ত্রী ‘অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক সম্ভাব্য পরবর্তী পদক্ষেপ’ নিয়ে আলোচনা করেছেন।
রাশিয়া সম্প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, আমেরিকা তার নয়া পরমাণু অস্ত্র দিয়ে যেকোনো ধরনের হামলা চালালে তাকে ‘পারমাণবিক হামলা’ হিসেবে বিবেচনা করে সেই মাত্রায় জবাব দেয়া হবে।
১৯৮৭ সালে আইএনএফ চুক্তিতে সই করেন তৎকালীন সোভিয়েত প্রেসিডেন্ট গর্ভাচেভ ও মার্কিন প্রেসিডেন্ট রিগ্যান
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছর রাশিয়ার সঙ্গে স্বাক্ষরিত একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক ক্ষেপণাস্ত্র চুক্তি থেকে তার দেশকে আনুষ্ঠানিকভাবে বের করে নেন। আমেরিকার ওই পদক্ষেপের ফলে বিশ্বে নতুন করে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা তৈরি হয়।ঐতিহাসিক ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস (আইএনএফ) ট্রিটি নামের ওই চুক্তিটি ১৯৮৭ সালে আমেরিকা এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়নের নেতারা স্বাক্ষর করেছিলেন।
More Stories
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
