প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে সবচেয়ে বেশি বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। এ জন্য নানামুখী সংকটে পড়েছে দেশটি। শুধুমাত্র এপ্রিল মাসেই প্রায় ২ কোটি ২০ লাখ মার্কিনি কর্মসংস্থান হারিয়েছেন। ১৯৩০ সালের ‘মহামন্দা’র পর এমন চিত্র আর দেখা যায়নি এবং এ পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। এরই মধ্যে ২ কোটি ৬৫ লাখ মার্কিনি বেকারভাতার আবেদন করেছেন। শুক্রবার বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
করোনা ভাইরাসের কারণে অতিজরুরি নয় এমন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে যুক্তরাষ্ট্রে। ফলে বেকার হয়ে পড়েছেন অসংখ্য মানুষ। দেশটির শ্রম মন্ত্রণালয়ের এপ্রিল মাসের প্রতিবেদন অনুযায়ী, গত মাসে বেকারত্বের হার বেড়ে অন্তত ১৬ শতাংশ হয়েছে। এর আগে ১৯৮২ সালের নভেম্বরে বেকারত্বের হার সর্বাধিক ১০ দশমিক ৮ শতাংশ ছিল।
মার্চ মাসে বেকারত্বের হার বেড়ে হয়েছিল ৪ দশমিক ৪ শতাংশ। এপ্রিল মাসে সেটি দুই অঙ্কের সংখ্যায় পৌঁছেছে। পূর্বাভাস অনুযায়ী, এপ্রিল মাসে বেকারত্বের হার বেড়ে ২২ শতাংশ পর্যন্ত হতে পারে। মহামারির কারণে মন্দায় পড়েছে বিশ্বের বৃহত্তম অর্থনীতির এ দেশটি। এ মন্দার হাত থেকে অর্থনীতি দ্রুত পুনরুদ্ধার করা সম্ভব হবে না বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে কমপক্ষে ২৮ হাজার ৪২০ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছে প্রায় ১৩ লাখ। একই সময়ে মৃত্যু হয়েছে আরও ২ হাজার ২৩১ জনের। ফলে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে প্রায় ৭৭ হাজার। দেশটির ৫০টি অঙ্গরাজ্যেই এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে।
More Stories
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
মাদুরোর আগে আর কোন কোন সরকারপ্রধানকে বন্দি করেছিল যুক্তরাষ্ট্র?
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে বন্দি করেছে যুক্তরাষ্ট্র—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণায় বিশ্বজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।...
হোয়াইট হাউসে ট্রাম্প–মামদানি বৈঠকে প্রশংসা আর সৌহার্দ্যের বার্তা
ওয়াশিংটনে হোয়াইট হাউসে শুক্রবার অনুষ্ঠিত হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির প্রথম আনুষ্ঠানিক বৈঠক। দুই...
যুক্তরাষ্ট্রের ‘এইচ-১বি ভিসা’ পুরোপুরি বাতিলের উদ্যোগ ট্রাম্প প্রশাসনের
যুক্তরাষ্ট্রে বিদেশি দক্ষ কর্মী আনার সবচেয়ে বড় ভিসা কর্মসূচি এইচ-১বি পুরোপুরি বন্ধের উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। ভিসা ফি শতগুণ বাড়ানোর...
আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়ে বিবিসিকে চিঠি পাঠালেন ট্রাম্প
ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয়টার্সের প্রতিবেদন অনুসারে, সোমবার (১০ নভেম্বর) বিবিসির...
৮০ হাজার অ-অভিবাসী ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে যুক্তরাষ্ট্রে প্রায় ৮০ হাজার অ-অভিবাসী ভিসা বাতিল করা হয়েছে। মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো...
