এমনিতেই প্রাণঘাতী করোনাভাইরাসের দাপটে হাল খারাপ গোটা যুক্তরাষ্ট্রের। এরই মাঝে ভয়াবহ ঘটনা ঘটে গেল দেশট্রিতে। করোনা নিয়ে কাজ করা চীনের এক বিজ্ঞানীকে গুলি করে হত্যা করা হল সেখানে। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে বিজ্ঞানীকে খুন করার পাশাপাশি নিজেও আত্মঘাতী হয়েছে খুনি।
সংবাদমাধ্যম সূত্রে খবর, সম্প্রতি বিং লিউ নামে ৩৭ বছর বয়সী চীনের এক বিজ্ঞানীর মৃতদেহ উদ্ধার হয় পিটার্সবার্গে। সেখানেই তিনি রিসার্চ প্রফেসর হিসেবে কাজ করতেন। বিশ্ব দাপানো করোনাভাইরাস নিয়েই কাজ করছিলেন তিনি। নিজের বাড়ির ভেতরে গুলি করে খুন করা হয়ে থাকে।
মার্কিন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বাড়ির যে স্থান থেকে তার মৃতদেহ উদ্ধার হয়েছে তার কাছেই উদ্ধার হয় ৪২ বছর বয়সী হাও গু নামে আর এক ব্যক্তির মৃতদেহ। পুলিশের অনুমান, এই ব্যক্তিই বিজ্ঞানীকে খুন করে নিজে আত্মঘাতী হয়েছেন। এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় রটে গিয়েছে, যেহেতু তিনি চীনের ব্যক্তি এবং করোনাভাইরাসের রিসার্চ করছিলেন, সেই কারণেই খুন হতে হয়েছে তাকে। যদিও পুলিশের পক্ষ থেকে এই খুনের পিছনে রিসার্চের তত্ত্ব পুরোপুরি খারিজ করে দেওয়া হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মার্কিন পুলিশ।যদিও রটনা থামছে না কিছুতেই।
প্রসঙ্গত, করোনাভাইরাস নিয়ে চীনের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলেছে আমেরিকা। এমনকি চীনকে সমর্থন করছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাহায্য বন্ধ করে দিতে পিছপা হয়নি তারা। এমন অবস্থায় আমেরিকায় চীনা বিজ্ঞানী খুনে বিতর্কের জন্ম দিয়েছে। অনেকেই অভিযোগ তুলছেন আমেরিকা থেকে ছড়িয়েছে করোনাভাইরাস তার তদন্তের খুব কাছে পৌঁছে গিয়েছিলেন ওই বিজ্ঞানী। যার জেরেই সরকারের পৃষ্ঠপোষকতায় খুন হতে হয়েছে তাকে।
More Stories
তুরস্কের কাছে ১ বিলিয়ন ডলার ও ‘সুন্দরী নারী’ চাইলেন উগান্ডার সেনাপ্রধান, কারণ কী?
তুরস্কের কাছে ১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ এবং দেশটির ‘সবচেয়ে সুন্দরী নারীকে’ বিয়ের দাবি জানিয়েছেন উগান্ডার সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মুহুজি...
ইরানের সঙ্গে মুখোমুখি বৈঠকে অংশ নিয়েছেন জেডি ভ্যান্স: হোয়াইট হাউস
ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধিদল ইরানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি বৈঠকে অংশ নিয়েছে। মার্কিন প্রেসিডেন্টের দফতর...
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
