করোনাভাইরাসের (কভিড-১৯) প্রতিষেধক তৈরিতে সারা বিশ্বের বিভিন্ন দেশ, সংগঠন ও ব্যক্তি যৌথভাবে ৮০০ কোটি ডলারের আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন। কিন্তু সেই দলে নেই আমেরিকা।
ইউরোপিয়ান কমিশন জানিয়েছে, একটি অনলাইন ইভেন্টের মাধ্যমে সংগৃহীত ৮০০ কোটি ডলারের ৩০০ কোটি ডলার প্রতিষেধক আবিষ্কারে গবেষণায় খরচ হবে। বাকি টাকা টেস্টিং কিট ও চিকিৎসায় খরচ করা হবে।
ইউরোপিয়ান ইউনিয়ন, নরওয়ে, সৌদি আরব, জাপান, চীন ছাড়াও বিল ও মেলিন্ডা গেটসের মতো সংস্থা এই আর্থিক প্যাকেজে অনুদান দিলেও ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা এই উদ্যোগে যোগ দেয়নি।
কমিশনের প্রধান উরসুলা ভন ডের লেয়েন বলেছেন, কিছু সময়ের মধ্যেই আমরা ৭৪০ কোটি ইউরো সংগ্রহ করেছি, যা চিকিৎসা ও প্রতিষেধক আবিষ্কারের গবেষণায় কাজে লাগবে।
বিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা সংক্রমণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত আমেরিকার এই উদ্যোগে অংশ না নেয়ার কোন কারণ জানায়নি। গত মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে চিনের হয়ে কাজ করার অভিযোগ এনে আর্থিক অনুদানও বন্ধ করেছে হোয়াইট হাউস।
নরওয়ের প্রধানমন্ত্রী এর্না সোলবার্গ দুঃখপ্রকাশ করে বলেছেন, এটা কষ্টের বিষয় যে আমেরিকা এটার অংশ ছিল না। যখন সংকটের পরিস্থিতি তখন সবাই মিলে কাজ করা উচিত।
তবে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো অবশ্য জানিয়েছেন তিনি আমেরিকার সঙ্গে কথা বলেছেন, তারাও ভবিষ্যতে এখানে অংশগ্রহণ করবে।\
More Stories
ঢাকা-করাচি ফ্লাইটের জন্য আকাশসীমা ব্যবহার করতে দেবে কিনা, জানাল ভারত
দীর্ঘ বিরতির পর আগামী ২৯ জানুয়ারি থেকে আবারও সরাসরি আকাশপথে যুক্ত হচ্ছে ঢাকা ও করাচি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই ফ্লাইটটি...
গণভোটে ‘হ্যাঁ’ দিলে কী পাবেন, ‘না’ দিলে কী পাবেন না
‘পরিবর্তনের চাবি এবার আপনারই হাতে’ স্লোগানে গণভোট নিয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম চালাচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয়। শুক্রবার (২ জানুয়ারি) প্রধান উপদেষ্টার...
কোনো আপস নয়, আমরা নতুন করে শুরু করব: মাহফুজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার কথা আগেই জানিয়েছিলেন জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির নেতা ও অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন রাশেদ খান
গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন দলটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে গণ অধিকার...
হাদির হত্যাকারী সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই: অতিরিক্ত আইজিপি
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি শরিফ ওসমান হাদির হত্যাকারী ফয়সাল সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই বলে জানিয়েছেন অতিরিক্ত আইজিপি খন্দকার...
