বিশ্বব্যাপী এখন আতঙ্কের একটাই নাম করোনাভাইরাস। চীনের সীমানা পেরিয়ে বিশ্বের ২১০ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। তবে এই করোনার উৎপত্তি নিয়ে এখনও চলছে নানা তর্ক-বিতর্ক। এর আগে, চীনের উহানের ভাইরোলোজি ল্যাব থেকে করোনাভাইরাস ছড়ানোর ‘প্রমাণ দেখার’ দাবি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে সুর মেলালেন সেক্রেটারি অব স্টেট মাইক পম্পেও।
বিশ্ব জুড়ে প্রায় ২ লাখ ৪০ হাজার এবং যুক্তরাষ্ট্রে ৬৮ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নেওয়া করোনাভাইরাসের উহানের ল্যাব থেকে ছড়ানোর অজস্র প্রমাণ হাতে আছে দাবি পম্পেওর।
এবিসি’র ‘দিজ উইক’ অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘আমাদের হাতে অজস্র প্রমাণ আছে যে এই ভাইরাস উহানের ল্যাব থেকে ছড়িয়েছে।’
সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থার একটি রিপোর্ট নিশ্চিত করেছে, ভাইরাসটি মানবসৃষ্ট কিংবা জিনগত নয়। এই রিপোর্টের সঙ্গে পম্পেও একমত হলেও তার দাবি, উহানের ল্যাব থেকে ভাইরাসটি ছড়ানোর গুরুত্বপূর্ণ প্রমাণ আছে। তিনি বলেছেন, ‘গোয়েন্দারা কী বলেছে সেটা আমি দেখেছি। আমার বিশ্বাস করার কোনো কারণ নেই যে তারা এটা ভুল বলেছে।’
More Stories
আমরা ইরানকে ধ্বংস করে দিচ্ছি : ট্রাম্প
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ থেকে এখনই বিদায় নিতে পারি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু যুদ্ধ শেষ করেই...
সোমবারের মধ্যে হরমুজ না খুললে ইরানে ‘নরক’ নেমে আসবে : ট্রাম্প
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি খুলে দিতে দফায় দফায় হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রণালিটি খুলতে...
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
