করোনা দুর্গতদের জন্য টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকানো ব্যাট নিলামে তোলার ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহীম। কবে অনলাইন নিলাম হবে তা অবশ্য এখনো নির্ধারণ করেননি বাংলাদেশের এই লিটল মাস্টার। তবে গতকাল বন্ধু তামিম ইকবালের সঙ্গে ইনস্টাগ্রাম লাইভে মুশি জানিয়েছেন, খুব তাড়াতাড়িই হবে নিলাম। আর তামিম সেটারই অপেক্ষায়। কারণ মুশফিকের ইতিহাসগড়া ব্যাটটি কেনার ইচ্ছা আছে তারও।
ইনস্টা লাইভে ব্যাটের নিলামের প্রসঙ্গে তামিম বলেন, ‘বাংলাদেশের হয়ে টেস্টে হয়তো আরও অনেকে ডাবল সেঞ্চুরি করবে। কিন্তু প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলি তুই। সেটা কেউ ভাঙতে পারবে না। এমন একটা ব্যাট নিলামে তুলবি। কীভাবে নিলামটা হবে।’
জবাবে মুশি বলেন, ‘খুব শিগগিরই অনলাইনে নিলামে তোলা হবে ব্যাটটি, একটি ই-কমার্স প্রতিষ্ঠানের মাধ্যমে। কাজ গুছিয়ে আনা হচ্ছে। আমি অনুরোধ করবো, আমার ব্যাট এমন চিন্তা করে নয় অসহায়দের সহায়তা করা হবে এই চিন্তায় যত বেশি সম্ভব মূল্যে সামর্থ্যবানরা যেন ব্যাটটি কিনে নেয়। তাহলে মানুষের উপকার বেশি হবে।’
এরপর মুশফিক তামিমকে উদ্দেশ্য বলে বসেন, ‘ব্যাটটি তুইও তো কিনতে পারিস।’ তামিমের প্রত্যুত্তর, ‘সত্যি বলতে, আমি আগেই ঠিক করেছি যে আমি চেষ্টা করবো (নিলাম থেকে ব্যাট কেনার)। আমি বিড করবো, যদি আমার সাধ্যের মধ্যে থাকে।’
More Stories
বিশ্বকাপে ‘ভারত ম্যাচ’ বয়কট করল পাকিস্তান
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের...
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
ভারতে গিয়ে খেলতে না চাওয়ায় এরই মধ্যে টি-২০ বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশকে। পরিবর্তে আইসিসি অন্তর্ভুক্ত করে নিয়েছে স্কটল্যান্ডকে।...
আইসিসির দ্বিমুখী নীতির আসল চেহারা উন্মোচন করলো উইজডেন
নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই প্রেক্ষিতে বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপে...
বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, আনুষ্ঠানিক ঘোষণা আইসিসির
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে থেকে বাদ পড়েছে বাংলাদেশ। টাইগারদের পরিবর্তে বৈশ্বিক এই আসরে খেলবে স্কটল্যান্ড। শনিবার (২৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে...
তিন কারণ দেখিয়ে বিসিবির অনুরোধ রাখলো না আইসিসি
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, ২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপ নির্ধারিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের সব ম্যাচ ভারতেই আয়োজন...
আইসিসি প্রতিনিধির সঙ্গে বৈঠক: ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ
নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সংকট নিরসনে...
