চীনের উহান শহরের ল্যাবরেটরি থেকেই করোনাভাইরাস ছড়িয়ে পড়ার প্রমাণ পেয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আজ শুক্রবার হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেন, ‘আপনার কাছে এমন কোনো প্রমাণ আছে যে, উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি থেকেই এই ভাইরাস ছড়িয়েছে?’
জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমার কাছে প্রমাণ আছে।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ‘মার্কিন কর্তৃপক্ষ এটিকে (ল্যাব থেকে ভাইরাস আসার সম্ভাবনা) খুব গুরুত্বের সঙ্গে দেখছিল।’
‘এটি কোথায় আছে তা আমরা দেখতে যাচ্ছি, এটি কোথা থেকে এসেছে তা আমরা দেখতে যাচ্ছি,’ বলেন ট্রাম্প।
যুক্তরাজ্যভিত্তিক মেট্রো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সংবাদ সম্মেলনে চীনের পক্ষ নেওয়ার অভিযোগ তুলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তীব্র সমালোচনা করেন ট্রাম্প।
বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে কটাক্ষ করে ট্রাম্প বলেন, ‘তারা (ডব্লিউএইচও) চীনের জনসংযোগ সংস্থার মতো আচরণ করেছে। অথচ, চীন তাদের বছরে ৩৮ মিলিয়ন ডলার দেয়। যেখানে যুক্তরাষ্ট্র দেয় প্রায় ৫০০ মিলিয়ন ডলার।’
‘বেশি দেওয়া বা কম দেওয়া কোনো বিষয় না। কিন্তু কেউ যখন ভয়াবহ ভুল করে, বিশেষত এমন ভুল যা বিশ্বজুড়ে লাখো মানুষের প্রাণ কেড়ে নেয় তখন তাদের অজুহাত দেওয়া উচিত নয়। আমি মনে করি বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিজেদের কাজে লজ্জা পাওয়া উচিৎ’, যোগ করেন ডোনাল্ড ট্রাম্প।
More Stories
আবারও ফ্যাসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে সরকার: জামায়াত আমির
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, সরকার আবারও ফ্যাসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে,...
জামিনে মুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী
জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। এর আগে সকালে জুলাই আন্দোলনের...
পাঠকের কলাম: লস এঞ্জেলেসে কি আসলেই ফোবানা হচ্ছে?
(মতামতের জন্য সম্পাদক দায়ী নহে) লস এঞ্জেলেসে ৪০তম ফোবানা ২০২৬ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যদিও এই ফোবানার আয়োজক কমিটি প্রচার...
সম্পাদকীয়: লস এঞ্জেলেস কনস্যুলেট বিতর্ক! ফ্যাসিবাদী মানসিকতা কার—ক্ষমতাচ্যুতদের, নাকি ক্ষমতার ছায়ায় থাকা নতুন অভিভাবকদের
কাজী মশহুরুল হুদা প্রবাসে একটি কনস্যুলেট কেবল প্রশাসনিক কার্যালয় নয়; এটি একটি রাষ্ট্রের নৈতিক অবস্থান, গণতান্ত্রিক চেতনা এবং নাগরিক মর্যাদার...
ঐতিহাসিক ‘লাল বাড়ি’ বরাদ্দ হলো জামায়াত আমিরের জন্য
ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের জন্য ঢাকার মিন্টো রোডের ঐতিহাসিক দোতলা লাল...
বাংলাদেশের রাষ্ট্রীয় পদক: সম্মান না আমলাতান্ত্রিক প্রহসন?
বাংলাদেশে রাষ্ট্রীয় পদক—যেমন একুশে পদক, বাংলা একাডেমী পদক, শিল্পকলা একাডেমি পদক, জাতীয় পদক, ইত্যাদি —কেবল পুরস্কার নয়; এগুলো জাতির কৃতজ্ঞতার...
