করোনা ভাইরাসের প্রকোপ কমতে থাকায় ধাপে ধাপে লকডাউন উঠিয়ে নিচ্ছে ইতালি সরকার। খুলে দেওয়া হচ্ছে বার, রেস্টুরেন্ট, খুচরা ও পাইকারি দোকানপাট। তবে দেশটির শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেপ্টেম্বরের আগে খুলছে না।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ৪ মে দেশের সব পাইকারি ব্যবসা প্রতিষ্ঠান এবং ১৮ মে খুচরা ব্যবসা প্রতিষ্ঠান খোলা হবে। এছাড়া দেশটির খেলাধুলা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোও খুলে দেওয়া হচ্ছে মে মাস থেকে।
এছাড়া দেশটির সব সিনেপ্লেক্স ও থিয়েটার খুলবে ডিসেম্বর মাসে। আর বিদেশি পর্যটকদের ইতালিতে প্রবেশের অনুমতি মিলবে আগামী বছরের মার্চ মাস থেকে। সেই সঙ্গে সব ডিসকো ও এ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোও খোলার অনুমতি মিলবে ওই সময়ে।
তবে এক শহর থেকে অন্য শহরে যেতে লকডাউন সময়কালীন একটি সার্টিফিকেট সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে রাখতে হবে।
ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে রবিবার এক সংবাদ সম্মেলনে বলেন, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্তরণ। করোনায় বিপর্যস্ত দেশকে নতুন করে ঢেলে সাজাতে সরকারসহ সংশ্লিষ্ট সবাই বিরামহীনভাবে কাজ করছে।
ওয়ার্ল্ডেওমিটারের ওয়েবসাইটে বলা হয়, ইতালিতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে ২৬ হাজার ৬৪৪ জন মারা গেছেন। আর আক্রান্ত হয়েছেন এক লাখ ৯৭ হাজার ৬৭৫ জন।
More Stories
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
