বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরোধ শিগগিরই থামছে না। আর্থিক সহায়তা বন্ধের পর এবার করোনাভাইরাসের (কভিড-১৯) ভ্যাকসিন তৈরির উদ্যোগেও না থাকার ঘোষণা দিয়েছে দেশটি।
শুক্রবার ডব্লিউএইচও জানায়,বিশ্ব নেতৃবৃন্দ ও করোপোরেট বিশ্বের নেতাদের নিয়ে নতুন করোনাভারাসের প্রতিষেধক ও কভিড-১৯ চিকিৎসায় কার্যকর ওষুধ তৈরিতে একটি উদ্যোগ নেওয়া হয়েছে।
কিন্তু এর পরই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, বৈশ্বিক এ উদ্যোগের সঙ্গে তারা নেই।
এক বিবৃতিতে ডব্লিউএইচও প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস বলেন, ‘কভিড-১৯ এর চিকিৎসা, এর পরীক্ষা ও একটি নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন তৈরি, উৎপাদন ও সমভাবে বিতরণের লক্ষ্যে এটি একটি অতি গুরুত্বপূর্ণ উদ্যোগ।’
তিনি বলেন, ‘কভিড-১৯ মোকাবিলায় সব মানুষ যেন আমাদের হাতে থাকা সব অস্ত্র ব্যবহারের সুযোগ পায়, তা নিশ্চিতের লক্ষ্যেই আমাদের এ উদ্যোগ। আমরা সবাই একই হুমকির মুখে রয়েছি, যা উত্তরণে সম্মিলিত উদ্যোগ জরুরি।’
এ ঘোষণার পর জেনেভায় নিযুক্ত মার্কিন প্রতিনিধি বলেন, ‘এই উদ্যোগে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ থাকবে না। তবে এ উদ্যোগের দিকে আমরা দৃষ্টি রাখব।’
করোনা প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে ‘যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ার’ অভিযোগ এনে কিছু দিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তহবিলে মার্কিন অনুদান বন্ধের ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
More Stories
তুরস্কের কাছে ১ বিলিয়ন ডলার ও ‘সুন্দরী নারী’ চাইলেন উগান্ডার সেনাপ্রধান, কারণ কী?
তুরস্কের কাছে ১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ এবং দেশটির ‘সবচেয়ে সুন্দরী নারীকে’ বিয়ের দাবি জানিয়েছেন উগান্ডার সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মুহুজি...
ইরানের সঙ্গে মুখোমুখি বৈঠকে অংশ নিয়েছেন জেডি ভ্যান্স: হোয়াইট হাউস
ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধিদল ইরানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি বৈঠকে অংশ নিয়েছে। মার্কিন প্রেসিডেন্টের দফতর...
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
