ভারতের রাষ্ট্রপতি ভবনের এক পরিচ্ছন্নতা কর্মীর দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। চার দিন আগে ওই পরিচ্ছন্নতা কর্মীর দেহে করোনা ভাইরাস শনাক্ত হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনার প্রায় রাষ্ট্রপতি ভবনে কর্মরত প্রায় ১০০ জনকে কোয়ারান্টাইন করে রাখা হয়েছে রাষ্ট্রপতি ভবনের একটি সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানায়, সচিব পর্যায়ের কর্মকর্তা এবং তাদের পরিবারকে নিজেদের বাড়িতেই কোয়ারান্টাইনে রাখা হয়েছে। তবে সেখানকার সাধারণ কর্মীদের দিল্লির একটি কোয়ারান্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানেই চিকিৎসা পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত ওই পরিচ্ছন্নতা কর্মী ছাড়া বাকিদের শরীরের নমুনা পরীক্ষার ফলাফল করোনা-নেগেটিভ এসেছে বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।
এদিকে ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের প্রতিনিয়ত বেড়েই চলছে। ভারটের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ভারতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৮,৬০১ জন। মারা গেছেন ৫৯০ জন।
More Stories
বাংলাদেশের সঙ্গে যোগাযোগের একাধিক চ্যানেল খোলা রয়েছে: ভারতের সেনাপ্রধান
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, ‘যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের...
ঢাকা-করাচি ফ্লাইটের জন্য আকাশসীমা ব্যবহার করতে দেবে কিনা, জানাল ভারত
দীর্ঘ বিরতির পর আগামী ২৯ জানুয়ারি থেকে আবারও সরাসরি আকাশপথে যুক্ত হচ্ছে ঢাকা ও করাচি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই ফ্লাইটটি...
এবার কলকাতা উপ-হাইকমিশনে ভিসা সেবা বন্ধ করেছে বাংলাদেশ
দিল্লি-আগরতলার পর এবার কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে ব্যবসায়িক ও কর্মসংস্থান ভিসা ছাড়া অন্য সব ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ।...
দিল্লিতে নরেন্দ্র মোদির যে বোন বসে আছে, তাকে বাংলাদেশে পৌঁছে দেওয়া হোক : ওয়াইসি
'দিল্লিতে নরেন্দ্র মোদির যে বোন বসে আছে, তাকে বাংলাদেশে পৌঁছে দেওয়া হোক'। ভারতে বসবাসরত ‘অবৈধ অনুপ্রবেশকারী’ বিতাড়নের ইস্যুতে শেখ হাসিনাকে...
কলকাতায় বাংলাদেশি উপ-দূতাবাসের সামনে ফের বিক্ষোভ
কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপ-দূতাবাসের সামনে ফের বিক্ষোভের ঘটনা ঘটেছে। সম্প্রতি ময়মনসিংহে দীপু দাশ নামে হিন্দু যুবককে হত্যার প্রতিবাদে শুক্রবার (২৬...
‘পরিস্থিতি উন্নতি হলে বাংলাদেশে ভারতীয় সব ভিসাকেন্দ্র চালুর সিদ্ধান্ত হবে’
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, পরিস্থিতি উন্নতির সঙ্গে সঙ্গে বাংলাদেশে থাকা ভারতীয় সব ভিসাকেন্দ্র (আইভ্যাক) সম্পূর্ণভাবে চালুর বিষয়ে...
