নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিপর্যস্ত মানুষ। টেস্টিং কিটের জন্য হাহাকার সব দেশে। এবার বিশেষভাবে প্রশিক্ষিত কুকুরের মাধ্যমে এই ভাইরাসে আক্রান্ত রোগীদের শনাক্ত করা হবে। যুক্তরাজ্যের ‘মেডিকেল ডিটেকশন ডগস’ নামের একটি দাতব্য সংস্থা এই উদ্যোগ নিয়েছে। প্রশিক্ষিত এসব কুকুর ঘণ্টায় ৭৫০টি করোনা টেস্ট করতে পারবে!
ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মিরর জানিয়েছে, লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড ট্রপিকাল মেডিসিন (এলএসএইচটিএম), ডারহাম ইউনিভার্সিটি এবং মেডিকেল ডিটেকশন ডগস নামের একটি সংগঠন সম্মিলিতভাবে কুকুরের মাধ্যমে করোনাভাইরাস শনাক্তের সম্ভাবনাটি অনুসন্ধান করছে।
গবেষকরা জানিয়েছেন, তারা করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিহ্নিত করতে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের সাহায্য নিতে চান।
বিশেষজ্ঞদের দাবি, সব অসুখ ও ভাইরাসের নিজস্ব কিছু গন্ধ থাকে। করোনাভাইরাস আক্রান্ত হাসপাতালে চিকিৎসাধীন রোগীর শরীরের কিছু নমুনার গন্ধ প্রথমে শুঁকতে দিতে হবে কুকুরদের। তারপর তাদের নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে রোগীদের দ্রুত শনাক্ত করার চেষ্টা করা যেতে পারে।
এর আগে ম্যালেরিয়া, ক্যানসার, পার্কিনসন্স ও ব্যাকটেরিয়াল ইনফেকশন আক্রান্ত রোগীদের গায়ের গন্ধ শুঁকে বা তাদের শরীর থেকে নেওয়া কোনো নমুনার গন্ধ শুঁকে অসুখ চিহ্নিত করেছে লন্ডনের ওই সংগঠনের প্রশিক্ষিত কুকুরেরা। কুকুরের এই ঘ্রাণশক্তির সাহায্যে অসুখের গন্ধ বিচারের বিষয়টিও তাই এবার করোনার সংকটে কাজে লাগাতে চায় ব্রিটেন।
লন্ডনের মেডিকেল ডিটেকশন ডগস সংগঠনের প্রতিষ্ঠাতা ক্লেয়ার গেস্টের কথায়, ‘প্রশিক্ষণ দিলে কুকুর কভিড-১৯ ভাইরাস চিহ্নিত করতে পারবে। এ ব্যাপারে আমরা নিশ্চিত। তবে কীভাবে সংক্রামিত রোগীর কাছ থেকে ভাইরাস সংগ্রহ করে আমরা নিরাপদে তা কুকুরের সামনে তুলে ধরব, এখন সেটাই দেখার। আমাদের লক্ষ্য, কুকুরকে এমনভাবে ট্রেনিং দেওয়া যাতে তারা করোনা রোগীর পাশাপাশি করোনা সংক্রমণের প্রাথমিক অবস্থায় থাকা রোগীদেরকেও চিহ্নিত করতে পারে। এর ফলে ন্যাশনাল হেলথ সার্ভিসও উপকৃত হবে।’
সংগঠনের কর্মকর্তাদের দাবি, কুকুরদের করোনার গন্ধ বিচারের জন্য আগামী ছ’সপ্তাহ বিশেষ ট্রেনিং দেওয়া হবে। তারপরই মহামারির আকার নেওয়া এই অসুখকে প্রতিহত করতে তাদের কাজে লাগানো শুরু হবে।
বিজ্ঞানীদের দাবি, কুকুর গন্ধ শুঁকে নির্ভুল শনাক্ত করে। এ ক্ষেত্রে তারা পারদর্শী হয়ে উঠলে রোগীদের গায়ের গন্ধ শুঁকিয়ে দেখানো হবে। এর ফলে কোনো ইঞ্জেকশন বা অন্য কোনো কিটের সাহায্যে করোনাভাইরাস চিহ্নিত করার দরকার পড়বে না।
ব্রিটেনে এরই মধ্যে মহামারি আকার নিয়েছে করোনাভাইরাস। আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৪ হাজার ২১৭ জনে। মৃত্যু হয়েছে ১৫ হাজার ৪৬৪ জনের। এদিকে এর মধ্যেই করোনা টেস্টের কিটের অভাব দেখা দিয়েছে ব্রিটেনে। এই অবস্থায় কুকুরদের ঘ্রাণশক্তি কাজে লাগানো গেলে তা অনন্য নজির গড়বে।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
