প্রাণঘাতী করোনাভাইরাসের সঙ্গে লড়াইয়ে জয়ী হয়েই ফিরেছেন বেলজিয়ামের এক চিকিৎসক। টানা তিন সপ্তাহ কোমায় থাকার পর ফিরে এসেছেন এই ইউরোলোজিস্ট। গত মঙ্গলবার হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট থেকে বেরিয়ে আসার পরই নিজের অনুভূতি ব্যক্ত করেন তিনি। হাসপাতালের রুমে বসেই শুনিয়েছেন তার মৃত্যুর মুখ থেকে ফিরে আসার সেই কাহিনী।
বেলজিয়ামের ওই চিকিৎসকের নাম অ্যান্তয়িন সাসিন। তিনি বলেন, ‘আমি আমার শেষ দেখতে পাচ্ছিলাম, ভেবেছিলাম মরে যাচ্ছি। কোনোদিন আর জাগব না।’
৫৮ বছর বয়সী চিকিৎসক অ্যান্তয়িন সাসিন যে হাসপাতালে কাজ করেন, সেখানে তিনিসহ তার টিমের সবার স্বাস্থ্য পরীক্ষায় কোভিড-১৯ শনাক্ত করা হয়েছিল। সাসিনের শরীরের অবস্থা খারাপ হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়।
সে সময় কোমায় চলে গিয়েছিলেন ওই চিকিৎসক। তার কথায়, বেঁচে ফেরার প্রচণ্ড ইচ্ছাই তাকে আবার জাগিয়ে তুলেছে।
করোনার বিরুদ্ধে লড়াইয়ে জয়ের অনুভূতিকে ‘অভাবনীয়’ উল্লেখ করে সাসিন জানান, কোমায় থাকা অবস্থায় তিনি ৪ বছর আগে মারা যাওয়া তার বাবাকে দেখতে পেয়েছেন। এমন কি বাবার সঙ্গে নাকি কথাও বলেছেন তিনি।
তিনি বলেন, ‘আমার সবচেয়ে বেশি আনন্দ হয়েছে যখন আমি জেগে উঠে আমার বন্ধুদের মুখ দেখতে পেয়েছি। এটা আসলেই ভাষায় প্রকাশ করা যায় না।’
সাসিন এখন পরিবারকে কাছে পাওয়ার অধীর আগ্রহে অপেক্ষায় আছেন। করোনা ধরা পড়ার পর থেকে কাউকে এতদিন দেখেননি তিনি।
বেলজিয়ামে এখন পর্যন্ত ৩৮ হাজার ৪৯৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আর মারা গেছে ৫ হাজার ৬৮৩ জন।
More Stories
তুরস্কের কাছে ১ বিলিয়ন ডলার ও ‘সুন্দরী নারী’ চাইলেন উগান্ডার সেনাপ্রধান, কারণ কী?
তুরস্কের কাছে ১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ এবং দেশটির ‘সবচেয়ে সুন্দরী নারীকে’ বিয়ের দাবি জানিয়েছেন উগান্ডার সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মুহুজি...
ইরানের সঙ্গে মুখোমুখি বৈঠকে অংশ নিয়েছেন জেডি ভ্যান্স: হোয়াইট হাউস
ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধিদল ইরানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি বৈঠকে অংশ নিয়েছে। মার্কিন প্রেসিডেন্টের দফতর...
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
