ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার মাসুদ রানাকেও (এএসপি) সরানো হয়েছে।
লকডাউনের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমিরের জানাজায় লোক সমাগম ঠেকাতে ব্যর্থ হওয়া তাকে প্রত্যাহার করা হয়।
রবিবার পুলিশ সদর দপ্তরের এক সংক্ষিপ্ত বার্তায় এ তথ্য জানানো হয়।
এ ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ২২ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এর আগে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাদাত হোসেন টিটুকে প্রত্যাহার করা হয়। তাকে চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত করা হয়।
লকডাউন উপেক্ষা করেই শনিবার সকালে খেলাফত মজলিশের সিনিয়র নায়েবে আমীর মাওলানা জুবায়ের আহমদ আনসারির জানাজায় অংশ নেন হাজারো মানুষ।
সরাইলের জামিয়া রহমানিয়া বেড়তলা মাদ্রাসা মাঠে এই জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা মাদরাসা মাঠ ছাড়িয়ে ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে ছড়িয়ে যায়। এছাড়া ওই এলাকার বিভিন্ন ভবনের ছাদেও মানুষের উপস্থিতি দেখা যায়। সেখানে পুলিশ পৌঁছালেও ছিল নীরব ভূমিকায়।
উল্লেখ্য, শুক্রবার বিকাল পৌনে ৬টায় জেলা শহরের মারকাজ পাড়ায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খেলাফত মজলিশের এই নেতা।
More Stories
মারা গেছেন সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ
সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই। রোববার (১২ এপ্রিল) বিকেল ৫টা ৫০ মিনিটে রাজধানীর...
আবারও ফ্যাসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে সরকার: জামায়াত আমির
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, সরকার আবারও ফ্যাসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে,...
জামিনে মুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী
জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। এর আগে সকালে জুলাই আন্দোলনের...
ক্ষমতার স্বাদ পেয়ে জনগণের কথা ভুলে গেছে বিএনপি: নাহিদ ইসলাম
ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের কথা ভুলে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ...
জয়শঙ্করের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা
সাম্প্রতিক ভারত সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক...
তেল আছে শুধু সংসদে, বাংলাদেশে নাই: জামায়াতের আমির
দেশে জ্বালানি তেলের তীব্র সংকটের অভিযোগ তুলে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান বলেছেন, “এনার্জিতে এখন হাহাকার।...
