করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ৪ হাজার ৪৯১ জনের মৃত্যু হয়েছে, যা একদিনে সর্বাধিক। এ নিয়ে যুক্তরাষ্ট্রে এ রোগে মৃতের সংখ্যা ৩২ হাজার ৯১৭।
জন্স হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যানের বরাত দিয়ে শুক্রবার (১৭ এপ্রিল) এ তথ্য জানায় সংবাদমাধ্যম সিএনএ এবং এনডিটিভি।
গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ মহামারিতে যুক্তরাষ্ট্র ৪ হাজার ৪৯১ জনের মৃত্যুর খবর দেয়। ধারণা করা হচ্ছে, এর মধ্যে কোভিড-১৯ এ ‘সম্ভাব্য’ মৃত্যুও উল্লেখ করা হয়েছে, যা আগে যোগ করা হয়নি।
এর আগে নিউইয়র্ক সিটি জানায়, করোনা ভাইরাসে মৃতের সংখ্যায় আরও ৩ হাজার ৭৭৮ ‘সম্ভাব্য কোভিড-১৯’ মৃত্যু যোগ করছে তারা।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত পর্যন্ত যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ কেন্দ্র জানায়, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে মারা গেছেন ৩১ হাজার ৭১ জন। তাদের মধ্যে ‘সম্ভাব্য কোভিড-১৯ রোগী’ রয়েছেন ৪ হাজার ১৪১ জন।
করোনা ভাইরাস মহামারিতে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন যুক্তরাষ্ট্রে। এরপরেই রয়েছে যথাক্রমে ইতালি, স্পেন ও ফ্রান্স।
যুক্তরাষ্ট্রে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা মোট ৬ লাখ ৬৭ হাজার ৮শ’ জন। দেশটিতে এ মহামারির কেন্দ্র নিউইয়র্ক অঙ্গরাজ্যে মারা গেছেন ১২ হাজারেরও বেশি মানুষ।
এরই মধ্যে দেশটির অর্থনৈতিক কার্যক্রম সচল করার তিন স্তর বিশিষ্ট দিক নির্দেশনা দিয়েছেন ট্রাম্প।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
