গত ১৫ এপ্রিল ২০২০ বুধবার রাত সাড়ে ৮টায় (নিউ ইয়র্ক সময়) মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা) টেলি সাংবাদিক কনফারেন্সের মাধ্যমে এক বিশেষ মত বিনিময় সভার আয়োজন করে। টেলি অনরাইন (জুম এর মাধ্যমে) মত বিনিময় সভা পরিচারনা করেন মুনার ন্যাশনার কমিটির এক্সিকিউটিভ ডিরেক্টর হারুনুর রশীদ।
উদ্বোধনী বক্তব্য প্রদান করেন ভাইস প্রেসিডেন্ট নূরুজ্জামান এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর সহ সমাপনী বক্তব্য প্রদান করেন সংগঠনের প্রেসিডেন্ট দেলোয়ার হোসেন।
তিনি বলেন, করোনা বর্তমান সময়ে আমরা সকলেই একটি পরীক্ষার মধ্যদিয়ে যাচ্ছি। অসংখ্য মানুষ তারর আপনজন হারাচ্ছেন। সর্বত্র একটা অনিশ্চয়তা, হাহাকার বিরাজ করছে। এ অবস্থায় মুনা একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে অসহায় মানুষের কল্যানে মার্চ মাসের ১ সপ্তাহ থেকে ব্যাপক কর্মসূচী নিয়ে কাজ শুরু করেছে। একই সাথে রমজানেও মুনা গ্রহণ করেছে বিশেষ কর্মসূচী।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, দশ হাজার মানুষের জন্য সাহায্যকারী গিফট প্যাকেজ আমেরিকায় সর্বত্র প্রয়োজনীয় মানুষদের মধ্যে বিতররণ করা হবে। প্রবাসী বাংলাদেশী সহ অন্যান্য জাতি ও ধর্মের দু:স্থ মানুষের কল্যানে এগুলো বিতরণ করা হবে। লস এঞ্জেলেসে প্রাথমিক অবস্থায় ৫০ জন মানুষের কাছে এই রমাদান গিফট প্যাকেজ বিতরণ করা হবে বলে উল্লেখ করেন তিনি।
এছাড়া আরও জানান যে, হটলাইনের মাধ্যমে চিকিৎসা সহ সকল ধরণের সাহায্য সহযোগিতা করার কথা উল্লেখ করেন।
(হটলাইন-৮৭৭-৬৮৬-২৭৭৪)। এ পর্যন্ত ৩৩ জন করোনায় মৃত মানুষের শেষকৃত করেছে এবং প্রয়োজনে আগামীতেও এগিয়ে আসবে বলে প্রতিশ্রুতি প্রদান করে মুনার নেতৃবৃন্দ।
টেরি সংবাদ সম্মেলনের শেষে প্রবাস বাংলার প্রতিনিধি মুনার ক্যালিফোর্নিয়া চ্যাপ্টারের সভাপতি আব্দুলর মান্নান এর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, আমরা ইতিমধ্যে ৫০০ রমাদান গিফট প্যাকেজ পেয়েছি। যা করোনায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্থদের কাছে পৌঁছে দেব। যাদের প্রয়োজন তারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করেন আমরা তাদের বাড়িতে গিয়ে সাহায্য পৌঁছে দেব।
তিনি আরও বলেন, সামাজিকভাবে এই সকলর সাহায্য প্রাপ্তি আত্মমর্যাদার রক্ষার্থে গোপনীয়তা রক্ষা করা হবে। প্রয়োজনীয় সাহায্যের জন্য যোগাযোগ করতে পারেন-
(২১৩-৯৪৯-৭৮৩১/২১৩-৯২৬-২৯৫৯)।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
