শুরু থেকে এ পর্যন্ত লস এঞ্জেলেসে তথা ক্যালিফোর্নিয়ায়, এমনকি এরিজোনা সহ নেভাড়ায় বসবাসরত (পশ্চিম উপকূল অঞ্চলে) কোন প্রবাসী বাংলাদেশীর করোনায় মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি। তবে দু’এক জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং তারা সুস্থ হয়ে গেছেন।
তবে কিছু সংবাদ শহরময় ছড়িয়ে বেড়াচ্ছে যা মিথ্যা। এ তথ্য সঠিক নয়। যা শুধুই মানুষের মুখে মুখে শোনা যাচ্ছে।
একটি রেস্টুরেন্টের কর্মচারী ও মালিকের নামে এহেন গুজব ছড়িয়ে বেড়াচ্ছে কিছু মানুষ।অনেকের ধারণা ব্যবসায়িকভাবে ক্ষতি করার উদ্দেশ্যেই এটি করা হচ্ছে। এ নিয়ে ফেসবুকে বিষয়টি গুজব বলে প্রচারিত হচ্ছে। কোন প্রকার প্রমাণ ছাড়াই এ মিথ্যা প্রচার এখনও চলছে। আমেরিকার পশ্চিম উপকূলে করোনায় মৃত্যুর সংখ্যা পূর্ব উপকূলের তুলোনায় কম। এটি হওয়ার পেছনে বিশেষজ্ঞরা যে কারণগুলো নির্ণয় করেছেন তা হচ্ছে-
ঘনবসতিহীনতা, পাবলিক যানবাহনে চলাচল করা ও প্রশাসনিক নিয়ন্ত্রণ। তাছাড়া করোনার ক্ষেত্রে আবহাওয়া একটি ভূমিকা রাখে। এরিজোয়ানায় মৃত্যুর সংখ্যা মাত্র ১২৯ জনে।
আমাদের কাছে সংবাদ রয়েছে- প্রশাসনিক নিয়ম ভঙ্গ করে কমিউনিটিতে এমন অবস্থান ঘরোয়া পার্টি করছে। যারা আয়োজন করছেন এবং যারা পার্টিতে অংশগ্রহণ করছে উভয়ই দোষী। এ অবস্থায় পরিস্থিতিকে অবহেলা করা অন্যায় জানা সত্যেও কিছু প্রবাসীর পার্টির আয়োজন বিপদজনকই বটে।
ইতিমধ্যে লস এঞ্জেলেস মেয়র জানিয়েছেন- যারা ঘরোয়া পার্টি করবে তাদের সম্পর্কে যেনো রিপোর্ট করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করবে।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
