প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মঈনুদ্দিনের পরিবারের সব দায়িত্ব সরকার নেবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন।
বুধবার করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে লাইভ ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ এ কথা জানিয়েছেন।
ডা. আজাদ বলেন, আমরা প্রধানমন্ত্রীকে ডা. মঈনের মৃত্যুর বিষয়টি অবহিত করি। তিনি এ বিষয়ে গভীর সমবেদনা প্রকাশ করেছেন এবং মরহুমের পরিবারকে সমবেদনা জ্ঞাপন করেছেন।
‘তিনি (প্রধানমন্ত্রী) একইসঙ্গে আশ্বস্থ করেছেন, মরহুমের পরিবারের সকল দায়দায়িত্ব সরকার নেবে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী সরকারের পক্ষ থেকে যে বিমা ও অন্যান্য সুবিধা ঘোষণা করেছেন, মরহুমের পরিবার তাড়াতাড়ি যাতে লাভ করেন সে বিষয়েও আশ্বস্থ করেছেন তিনি।’
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আরও বলেন, প্রধানমন্ত্রী সকল চিকিৎসক, নার্স ও অন্য যারা স্বাস্থ্য সেবা দিচ্ছেন তাদের ব্যাপারে নিশ্চয়তা দিয়ে বলেছেন, বর্তমান সরকার সব সময় তাদের পাশে আছে।
ডা. আবুল কালাম আজাদ জানান, কোভিড রোগীদের চিকিৎসা দিতে গিয়ে করোনাভাইরাসে সংক্রমিত হন ডা. মঈন। তিনি মৃত্যুর আগে কুর্মিটোলা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে আমরা তার যাবতীয় সুচিকিৎসার জন্য ব্যবস্থা করে আসছিলাম।
প্রসঙ্গত গত ৫ এপ্রিল সন্ধ্যায় ডা. মঈনুদ্দিনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর অবস্থার অবনতি হলে ৭ এপ্রিল শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন সেন্টারে নেয়া হয় তাকে।
সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে আনা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল পৌনে ৭টার দিকে মারা যান মেডিসিন ও হার্ট স্পেশালিস্ট ডা. মঈনুদ্দিন।
More Stories
গণভোটে ‘না’ পাস হলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে: নাহিদ ইসলাম
গণভোটে ‘না’ পাস হলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার (১৩ জানুয়ারি)...
জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ
বিশেষ প্যারাস্যুট জাম্প অভিযানের মাধ্যমে একসঙ্গে সর্বাধিক ৫৪টি জাতীয় পতাকা উত্তোলনের গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে বাংলাদেশ। গিনেস কর্তৃপক্ষ রেকর্ডের বিষয়টি...
‘গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়াই বিএনপির সিদ্ধান্ত’
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়াই বিএনপির সিদ্ধান্ত বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।...
দায়িত্ব ছাড়ার পর যে ৩ কাজ করবেন প্রধান উপদেষ্টা
আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটের পর বিজয়ী দলের হাতে ক্ষমতা তুলে দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তারপর তিনি কি...
টেলিফোন আলাপের পর এবার জেদ্দায় বৈঠকে তৌহিদ হোসেন-ইসহাক দার
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
উগ্রবাদ থেকে দেশকে মুক্ত করতে হলে তারেক রহমানের বিকল্প নেই : মতিউর রহমান
বাংলাদেশ অস্তিত্বের সংকটে যেভাবে পড়ে যাচ্ছে, যেই উগ্রবাদ আমাদের গ্রাস করার চেষ্টা করছে সেই উগ্রবাদ থেকে দেশকে মুক্ত করতে হলে...
