করোনা মহামারির মধ্যে প্রাথমিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এমনটি দাবি করে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অর্থায়ন সাময়িকভাবে বন্ধের নির্দেশ দিয়েছেন। আর এই কর্মকাণ্ডের তীব্র সমালোচনা এবং নিন্দা জানিয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা ও মার্কিন ধনকুবের বিল গেটস।
একটি টুইট বার্তায় বিল গেটস বলেন, এমন স্বাস্থ্য দুর্যোগের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অর্থায়ন বন্ধ করা বিপজ্জনক। তাদের কাজ হচ্ছে কোভিড-১৯’র বিস্তার কমানো। যদি অর্থায়ন বন্ধ করে দেয় তাহলে কোন সংগঠনই আর এমন কাজ করতে পারবে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে পৃথিবীর মানুষদের এখন আরো বেশি দরকার।
Halting funding for the World Health Organization during a world health crisis is as dangerous as it sounds. Their work is slowing the spread of COVID-19 and if that work is stopped no other organization can replace them. The world needs @WHO now more than ever.
— Bill Gates (@BillGates) April 15, 2020
এদিকে জাতিসংঘের মহাসচিবও অ্যান্তনিও গুতেরেস ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বলেছেন, এখন অর্থায়ন বন্ধের সময় না। ট্রাম্পের অর্থায়ন বন্ধ নিয়ে জাতিসংঘের মহাসচিব আরো বলেন, এই যুদ্ধে জয়ী হওয়ার বৈশ্বিক প্রচেষ্টায় এই সংগঠন খুব গুরুত্বপূর্ণ।
More Stories
আমরা ইরানকে ধ্বংস করে দিচ্ছি : ট্রাম্প
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ থেকে এখনই বিদায় নিতে পারি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু যুদ্ধ শেষ করেই...
সোমবারের মধ্যে হরমুজ না খুললে ইরানে ‘নরক’ নেমে আসবে : ট্রাম্প
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি খুলে দিতে দফায় দফায় হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রণালিটি খুলতে...
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
