বাংলাদেশে থাকা প্রবাসী শ্রমিকদের দরিদ্র পরিবারগুলোকে ত্রাণের আওতায় নেয়ার দাবি জানিয়েছে প্রবাসী ক্লাব। এতে ইউনিয়ন পর্যায়ে ২০টি প্রবাসীর পরিবারকে সরকারি ত্রাণের জন্য অন্তর্ভুক্ত করতে দাবি জানানো হয়।
এক বিবৃতিতে তারা বলেন, প্রবাসীদের পরিবারগুলো রেমিটেন্সের ওপর নির্ভরশীল। করোনার কারণে পৃথিবীর কোথাও শ্রমিকরা কাজে যেতে পারছে না। তাই দেশে টাকা পাঠাতেও পারছে না।
তারা বলেন, প্রবাসীদের মধ্যবিত্ত পরিবারগুলো কঠিন সংকটের মধ্যে আছে। তাদেরকে করোনা মোকাবেলায় সহজ শর্তে বিনা সুদে তিন লাখ টাকা ব্যাংক ঋণ দিতে দাবি জানায় প্রবাসী ক্লাব।
ইতালি, স্পেন, সৌদি আরব, মালয়েশিয়াসহ অন্যান্য দেশে যেসব প্রবাসী শ্রমিক এবং ছাত্র খাদ্য সংকটে আছে, তাদেরকে দূতাবাসের মাধ্যমে আর্থিক সহায়তা দিতে দাবি জানানো হয়। তারা বলেন, স্থানীয়ভাবে কমিউনিটির বিভিন্ন সংগঠন ও ব্যক্তি প্রবাসী শ্রমিক এবং ছাত্রদের ত্রাণ দিলেও তা খুবই অপ্রতুল।
বিবৃতি দেন যুক্তরাষ্ট্র প্রবাসী বীর মুক্তিযোদ্ধা ডা নিয়াজ খান, সৌদি আরব প্রবাসী বীর মুক্তিযোদ্ধা হাসিব প্রামাণিক, অষ্ট্রেলিয়া প্রবাসী বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী খোন্দকার সালেক, পর্তুগাল প্রবাসী কমিউনিটি নেতা রানা তসলিম উদ্দীন, ফোবানার সাবেক সদস্য সচিব এম মাওলা দিলু, প্রবাসী ক্লাবের লিড কোঅর্ডিনেটর ওমর আলী প্রমুখ।
উল্লেখ্য, তিন বছর আগে প্রতিষ্ঠিত সোস্যাল মিডিয়া ভিত্তিক প্রবাসীদের শীর্ষ সংগঠন প্রবাসী ক্লাবে বিশ্বের ৪৩টি দেশে এবং ১০০টি শহরে সদস্য রয়েছে।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
